কেরানীগঞ্জে আগুন: নাতনির পর চলে গেলেন নানী

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:১২ পিএম

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরায় একটি বাসায় গ্যাসের চুলা থেকে লাগা আগুনে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধদের ঘটনায় নাতির পর নানী মারা গেছেন। এ নিয়ে ওই আগুনে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিন।

প্রাণ হারানো ওই নারীর নাম বেগম (৬০)।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালটির আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, বেগমের শরীরের ২৩ শতাংশ দগ্ধ হয়েছিল। গতকাল রাত থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

তিনি জানান, এর আগে মঙ্গলবার দুপুরে ৬০ শতাংশ দগ্ধ নিয়ে মারা গেছে মরিয়ম (৪) নামে এক শিশু।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে ইদুনী ওরফে পান্না বেগম ৩০ শতাংশ, সোনিয়া ২৩ শতাংশ, ইয়াছিন ২৮ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন আছেন। ইয়াছিনকে আইসিইউতে রাখা হয়েছে। আর বাকিদের হাই ডিপেনডেন্সি (এইচডিইউ) ইউনিটে রাখা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: বেশি ভাড়া নেয়ায় রাজধানীতে আটটি বাসকে জরিমানা

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর পাঁচ টার দিকে জিনজিরা মান্দাইল মন্দিরের সামনের একটি বাসায় আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়। দগ্ধরা দ্বিতীয় তলা বাসার নিচ তলায় থাকতেন। ভোরে আগুন আগুন চিৎকার শুনে ওই বাসায় ছুটে যায় স্থানীয়রা। সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর