বিশ্বজুড়ে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৬১ কোটি ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় দেড় হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে চার লাখ।
আশার কথা হলো, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৩ হাজারেরও বেশি মানুষ।
বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬১ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৭৭৫ জনের।
এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৭ হাজার ৩১৭ জনের।
অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫৮ কোটি ৯১ লাখ ১৫ হাজার ৯৮২ জন।
বিশ্বে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৫৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ কোটি ২৭ লাখ ৬ হাজার ১২৮ জন।
শনাক্ত বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। দেশটিতে বিভিন্ন সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৪ লাখ ৭০ হাজার ১৪১ জন। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ৩০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার ৪৯৬ জন।
মৃত্যু তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৬৪৬ জনের। যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। এ দেশটিতে বিভিন্ন সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ৮৮২ জন। এর মধ্যে ৩ কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ৭২৬ জন সুস্থ হয়েছেন।
শনাক্ত তালিকায় তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখনো পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৬ লাখ ২৩ হাজার ৯৮ জনের। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৩৩৩ জনের। আর করোনা শনাক্তের পর সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৪১ লাখ ২১ হাজার ৭৪৮ জন।
আরও পড়ুন: রেওয়াজ ভেঙে শেখ হাসিনাকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী মোদি
ব্রাজিলের পর শনাক্ত বিবেচনায় তালিকার দশ দেশ হলো- জার্মানি, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, রাশিয়া ও জাপান।
একাত্তর/আরএ
