তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৫ পিএম

রাজধানীর তেজগাঁওয়ে অজ্ঞাত যানের ধাক্কায় ছিটকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় তেজগাঁও শিল্পাঞ্চলে বিজি প্রেসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত স্কুলছাত্র আলী হোসেন (১৬) বরিশাল জেলার মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আজমির মাদবরের ছেলে। তেজগাঁও কুনিপাড়ায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন তারা। রেস্টুরেন্টে কর্মচারী পিতার দুই ছেলেমেয়ের মধ্যে আলী হোসেন বড় সন্তান। বিজ্ঞান স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন তিনি।

নিহতের বাবা জানান, তার ছেলে সকালে বাসা থেকে ফার্মগেট এলাকায় কোচিংয়ের উদ্দেশ্যে বের হয়েছিল। পথে বিজি প্রেসের সামনে অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সোয়া আটটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: অভাবের তাড়নায় বিষপানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর