অভাবের তাড়নায় বিষপানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:১৭ এএম

রাজধানীর মুগদায় অভাবের তাড়নায় বিষপান করে আত্মহত্যা করেছেন মো: শরীফ হোসেন (১৩) নামে এক শিক্ষার্থী। মৃত শরীফ কমলাপুর হাই স্কুলের নবম শ্রেণির সাইন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা এগারো টার দিকে ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ্ আব্দুল আজিজ। 

শরীফ কুমিল্লা জেলার দেবিদ্দার উপজেলার মো: বিল্লাল হোসেন ও মা মনোয়ারা বেগমের ছেলে। চার ভাইয়ের মধ্যে শরীফ দ্বিতীয়। তারা বর্তমানে মুগদার মান্ডা বটতলা মসজিদ গলিতে ভাড়া বাসায় থাকেন। 

পরিবারের বরাত দিয়ে পুলিশের ঐ কর্মকর্তা বলেন, অভাব অনটনের সংসার, বাবা রিকশা চালক, মা হোটেলে কাজ করেন। চার সন্তান, বড় ছেলে মাদ্রাসায় পড়াশুনা করে আর শরিফ নবম শ্রেণিতে পড়াশুনা করতো। সে ছিল মেধাবী শিক্ষার্থী। সংসারে অভাব লেগেই থাকতো। 

তিনি বলেন, মৃতের বাবা অভাবের তাড়নায় রাগ করে ছেলে কে বলেছিলেন, পড়াশোনা বন্ধ করে কাজে লাগ। পরে সে অভিমানে একটি রুমের দরজা বন্ধ করে বিষপান করে। যখন তার খারাপ লাগে তখন সে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন তার স্বজনদের সংবাদ দেয়। এরইমধ্যে তার ভাই চলে আসেন, তাকে দরজা খুলতে বলে, সে কোনোরকম দরজা খুলে বমি করতে থাকে। তখন তাকে দ্রুত উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যান স্বজনরা। সেখানে বেলা আনুমানিক সাড়ে বারোটায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: বিএনপি নেতারা হাতের তালু দিয়ে চোখ ঢেকে রাখেন: কাদের

তিনি আরও বলেন, সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

এ পুলিশ কর্মকর্তা আরও জানান, আশপাশের লোকজন, তার স্কুলের শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে জানতে পারি, সে খুবই শান্ত প্রকৃতির ছিল এবং মেধাবী শিক্ষার্থী ছিল।


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর