তেজগাঁওয়ের সড়কে শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক আটক

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:১৯ পিএম

রাজধানীর তেজগাঁও এলাকায় বিজিপ্রেসের সামনে স্কুলছাত্র আলী হোসেন নিহত হওয়ার ঘটনায় মাইক্রোবাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে জব্দ করা হয়েছে ঘাতক মাইক্রোবাসটিকেও। 

গাড়িটির গতি, চালক ও গাড়ির লাইসেন্সে অনিয়ম ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। 

রোববার সকাল সোয়া সাতটার দিকে বিজি প্রেসের সামনে বিজ্ঞান কলেজ স্কুল শাখার দশম শ্রেণির ছাত্র আলী হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় একটি মাইক্রোবাস। 

অনেকগুলো সিসিটিভি ছবি ধরে অনুসন্ধানের পর মাইক্রোবাসটির খোঁজ পায় পুলিশ। ঘটনার রাতেই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেন আলী হোসেনের বাবা আজমীর হোসেন। 

সেই মামলায় সোমবার সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে মাইক্রোবাস চালক জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়। 

সোমবার দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান। 

তিনি বলেন, তেজগাঁওয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী আলী হোসেন নিহতের ঘটনায় আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে চালক জিয়াউল হককে গ্রেফতার করা হয়। এ সময় ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হয়।

গাড়িটিতে সরকারের রাজস্ব বিভাগের স্টিকার লাগানো ছিল। এর মালিকানা ও কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে। এ বিষয়ে আরও তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, সোমবার সকালে মাইক্রোবাসের ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় রাজধানীর বিজয় সরণি মোড় অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

প্রথমে রাজধানীর ফার্মগেট মূল সড়ক অবরোধের মাধ্যমে কর্মসূচি পালন শুরু করেন সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। 

পরে আরও কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দিয়ে ফার্মগেট থেকে দুপুর সাড়ে ১২টার দিকে বিজয় সরণি মোড়ে অবস্থান নেন। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে সব কটি লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

একাত্তর/এআর

তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘টিএমএস শর্টফিল্ম স্ক্রিনিং ২০২৫’। 
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১,০০০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এ প্রোগ্রামের আওতায় নির্বাচিত হবে। তাদের ১০ জন করে ১০০টি দলে ভাগ করা হবে। প্রতিটি দল একটি গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা করবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তৃতীয় ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন। বাড়ি দ্বীপ উপজেলা মেহেন্দগঞ্জের শ্রীপুরে।
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর