চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৩ পিএম

চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। 

‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফোরআইআর ফর ইমার্জিং ফিউচার’ শীর্ষক দুই দিনব্যাপী কনফারেন্সটি আগামী ৪ ও ৫ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’তে অনুষ্ঠিত হবে। কনফারেন্সের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে যাত্রা এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়ন।’

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এ আয়োজনের বিষয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে টেকসই অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হয়ে উঠেছে। চতুর্থ শিল্প বিপ্লব (ফোরআইআর) মানুষের দৈনন্দিন জীবনে আমূল পরিবর্তন নিয়ে এসেছে। প্রথম তিনটি শিল্প বিপ্লবের ট্রেন আমরা মিস করলেও, বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে চতুর্থ শিল্প বিপ্লবে আমরা সামনের সারিতে থাকতে চাই। অত্যন্ত সময়োপযোগী এই কনফারেন্সটি দেশ-বিদেশের পলিসি মেকার, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, ইঞ্জিনিয়ার, সাইন্টিস্ট ও রিসার্চারদের পারস্পরিক মিথস্ক্রিয়া ও নলেজ শেয়ারিং এর দারুণ সুযোগ সৃষ্টি করবে এবং একটি প্রযুক্তি নির্ভর জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে অবদান রাখবে।’

আয়োজকরা জানান, কনফারেন্সে শিক্ষা প্রযুক্তি (এডুটেক), কম্পিউটার, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, আইসিটি ও আঞ্চলিক সংযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, স্পেস, জিও এবং ব্লু টেকনোলজি, দুর্যোগ প্রতিরোধ ও পুনরুদ্ধার ব্যবস্থাপনা, সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, পরিবহন প্রকৌশল ও সড়ক যোগাযোগ, ডিজিটাল ট্রান্সফরমেশন ও ফিনটেক, জলবায়ু পরিবর্তন, প্রশমন ও অভিযোজন, এগ্রোটেক ও এগ্রো ইকোনমি, বায়োমেডিক্যাল ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্য ও জীবন বিজ্ঞান, এআই, আইওটি, রোবোটিক্স, ফাইভজি, স্বয়ংক্রিয় যান ও মেকাট্রনিক্স, কেমিক্যাল, লেদার ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা, পেশাদারিত্ব এবং নীতিশাস্ত্র, বিগ ডাটা, মেশিন লার্নিং, ব্লকচেইন ও ব্যবসায়িক বুদ্ধিমত্তা, ন্যানোটেকনোলজি ও মেটেরিয়াল সাইন্স, ক্লাউড ও কোয়ান্টাম কম্পিউটিং, থ্রিডি প্রিন্টিং, সাইবার ফিজিও টেকনোলজিস এবং এমবেডেড সিস্টেম, এপ্লাইড সাইন্স ও ইমার্জিং টেকনোলজি সম্পর্কিত বিষয়ে গবেষণাপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কিত যেকোনো গবেষণাপত্র জমা দেওয়া যাবে।

আগ্রহী গবেষকদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে গবেষণার সারবস্তু ও জীবনবৃত্তান্তের সার সংক্ষেপ কনফারেন্স ওয়েবসাইটে জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে ১০ অক্টোবর প্রাথমিকভাবে নির্বাচিত গবেষকদের তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে ২৫ অক্টোবর বাছাইকৃত গবেষণাপত্রগুলো উপস্থাপনার জন্য চূড়ান্তভাবে জমা দিতে হবে। এছাড়া, কনফারেন্স উপলক্ষে শিক্ষার্থীদের কাছ থেকে পোস্টার আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীরা নিজেদের ডিজাইন করা পোস্টার আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে পারবেন। বাছাইকৃত পোস্টারগুলো ২৫ অক্টোবরের মধ্যে চূড়ান্তভাবে জমা দিতে হবে। কনফারেন্সে বেস্ট পেপার ও বেস্ট পোস্টার এওয়ার্ড দেওয়া হবে।

আগ্রহী অংশগ্রহণকারীরা নির্ধারিত নিবন্ধন ফি দিয়ে কনফারেন্সে অংশ নিতে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশি প্রফেশনালদের জন্য নিবন্ধন ফি ১ হাজার টাকা এবং বিদেশি প্রফেশনালদের জন্য ১০০ মার্কিন ডলার।

অন্যদিকে, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০০ টাকা এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০ মার্কিন ডলার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে।

সম্মেলন সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে www.4iref.org  এই ওয়েবসাইটে। এছাড়া, আগ্রহীরা প্রয়োজনে [email protected]  বা ০১৫৫০১৫৫১৫৩ নম্বরে যোগাযোগ করতে পারবেন।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর