পাকিস্তানে বন্যায় এখন পর্যন্ত ১৫০০ মৃত্যু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৩ এএম

পাকিস্তানের নজিরবিহীন বন্যায় ১৫০০ মানুষের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দেশটির সরকারের প্রকাশিত সর্বশেষ তথ্যে এমনটি দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন স্থানে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে বন্যায় ৫৩০ শিশুসহ মৃতের সংখ্যা ১৪৮৬ জনে দাঁড়িয়েছে।

বন্যার তাণ্ডবে সিন্ধু প্রদেশে লাখো মানুষ ঘরবাড়ি হারিয়েছে। পানি থেকে বাঁচতে অনেকেই উঁচু মহাসড়কগুলোর পাশে গিয়ে আশ্রয় নিয়েছে। ঘরহারা এসব মানুষের জন্য তাঁবু কেনা হচ্ছে বলে সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন।

বিদ্যুৎ কেন্দ্র ও ঘনবসতি পূর্ণ শহরের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেন বন্যার পানিতে তলিয়ে না যায় তার চেষ্টায় গত কয়েক সপ্তাহ ধরে কর্তৃপক্ষ সেগুলোকে ঘিরে বাঁধ তৈরি করা হচ্ছে। 

জুলাই ও অগাস্টে পাকিস্তানজুড়ে ৩৯১ মিলিমিটার (১৫ দশমিক ৪ ইঞ্চি) বৃষ্টি হয়েছে, যা ৩০ বছরের গড় থেকে প্রায় ১৯০ শতাংশ বেশি। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিন্ধু প্রদেশে গড়ের চেয়ে ৪৬৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে।  


একাত্তর/এআর



বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সানসিল্ক বাংলাদেশ জানিয়েছে, তাদের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসছেন এই তারকা। কবে আসবেন, তা শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর