করোনায় শনাক্ত আরও বাড়লো, মৃত্যু এক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৭ পিএম

দেশের করোনার সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী। প্রায় প্রতিদিনই বাড়ছে নতুন রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ পাঁচ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৬০১ জন। দৈনিক সংক্রমণের হার ১১ দশমিক ৬০ শতাংশ।

এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে একজন মারা গেছেন। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৪০।

সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (১৮ সেপ্টেম্বর) ৫২৭ জন শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণের হার ছিল ১২ দশমিক ৭২। তবে সেদিন কারো মৃত্যু হয়নি।

তারও আগে গত ২৮ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল। সেদিন ৬১৮ জনের শরীরে শনাক্ত হয়েছিল করোনা।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টাসহ দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ১৮ হাজার ২১৫। মোট শনাক্তের গড় ১৩ দশমিক ৬১।

এদিন করোনা থেকে সেরে উঠেছেন ৩৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬০ হাজার ৯৭৭ জন। প্রতি ১০০ জন শনাক্তের বিপরীতে সুস্থতার গড় ৯৭ দশমিক ১৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন করোনায় একজন পুরুষ মারা গেছেন। তার বয়স ৬০ বছরের বেশি এবং তিনি ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৮ হাজার ৭২৮ জন পুরুষ এবং ১০ হাজার ৬১২ জন নারীর মৃত্যু হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের আট মার্চ। ডেলটা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

আরও পড়ুন: ১৫ দিনে রেমিট্যান্স এলো ১০০ কোটি ডলারের বেশি

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের পাঁচ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।


একাত্তর/এসি

মহামারি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর থেকে নানা উপসর্গ নিয়ে ৩২ মাস ধরে একাত্তর টেলিভিশনের বাগেরহাটের নিজস্ব প্রতিবেদক বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী এখনও অসুস্থ।
২৪ ঘণ্টায় দেশে ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৮ শতাংশে।গতদিন ২৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ৪৬ শতাংশ।বৃহস্পতিবার বিকেলে...
২৪ ঘণ্টায় দেশে ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ৪৬ শতাংশে।গতদিন ৩৭ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ০১ শতাংশ।বুধবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ০৯ শতাংশে।গতদিন ২৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৭৯ শতাংশ।সোমবার বিকেলে স্বাস্থ্য...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর