রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪১ পিএম

রাজধানীর হাজারীবাগে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় নিজ বাসার সামনে এক নারী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেলটিকে আটক করেছেন বলে জানিয়েছেন নিহতের ছেলে সুজন। 

জানা গেছে, নিহতের নাম ফিরোজা বেগম (৫০)। তিনি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মৃত দুখু মিয়ার স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন।

ছোট ছেলে হৃদয়কে নিয়ে হাজারীবাগ বৌবাজার বালুর মাঠ এলাকায় একটি ভাড়া বাসায় থেকে বাসাবাড়িতে কাজ করতেন ফিরোজা। 

নিহতের ছেলে সুজন জানান, বাসার সামনে একটি মোটরসাইকেল ফিরোজা বেগমকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সিকদার মেডিক্যালে নেয়া হয়। 

সেখান থেকে বিকেল পৌনে চারটায় তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন

মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। 

তিনি জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে ও বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। 

একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর