রাজধানীতে অচেতন অবস্থায় তরুণী উদ্ধার, ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:২০ পিএম

রাজধানীতে এক তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করার পর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে তাকে। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ওই তরুণীকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে তুরাগ থানা পুলিশ। পরে চিকিৎসকরা তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান। 

পুলিশ জানিয়েছে, ওই তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর। দুই যুবক তাকে ধর্ষণ করেছেন বলে উদ্ধার হওয়ার পর অভিযোগ করেছেন তিনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম। 

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক ইয়াসিন গাজী জানান, ওই তরুণীকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) উত্তরা পশ্চিম থানাধীন ১১ নম্বর সেক্টর এলাকায় রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে। পরে তাকে টঙ্গী হাসপাতালে ভর্তি করানো হয়। 

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, টঙ্গী হাসপাতাল থেকে ট্রিপল নাইনে সংবাদ পেয়ে টঙ্গী থানা পুলিশ সেখানে যায়। 

পুলিশের কাছে ওই তরুণী অভিযোগ করেন, তাকে দুইজন যুবক তুরাগ এলাকায় নিয়ে দলবেঁধে ধর্ষণ করেছেন। 

যেহেতু তুরাগ থানা এলাকার কথা বলা হয়েছে, তাই বিষয়টির তদন্তভার তুরাগ থানা পুলিশের ওপর পড়ে বলে জানান এই কর্মকর্তা। 

তিনি আরও জানান, ওই তরুণী সঠিকভাবে কিছুই বলতে পারছেন না, অসংলগ্ন আচরণ করছেন। তার অভিযোগ অনুযায়ী ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে কোনো আলামত পাওয়া যায়নি। ওই এলাকার কিছু সিসিটিভির ফুটেজেও কিছু পাওয়া যায়নি। আশপাশের আরও ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে পুলিশ। 

তিনি বলেন, মেয়েটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তবে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কিনা তা নিশ্চিত হতে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কিনা। 

ওই তরুণীর বাবার বরাত দিয়ে তিনি জানান, তরুণীর বাবা সাভার এলাকায় থাকেন। তার মেয়ে স্বামীর সাথে টঙ্গী এলাকায় থাকতেন। 

তবে, তার বাবাকে খবর দেয়া হলেও তিনি আসতে অনীহা প্রকাশ করেন। তিনি পুলিশকে জানিয়েছেন তার মেয়ের স্বামীর সাথে বনিবনা নেই, তাকে তার স্বামী নির্যাতন করতেন। 

আরও পড়ুন: লেবুবাগান থেকে স্কুলছাত্রের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

পুলিশের এই কর্মকর্তা জানান, বেশ কিছুদিন আগে ওই তরুণী উত্তরা পশ্চিম থানায় আটক হয়েছিলেন। পরে সেখান থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়। 

এদিকে, ঢামেক হাসপাতালে ভর্তি করার পর সেখানে ওই তরুণী চেঁচামেচি করছেন বলে ওসিসি থেকে জানানো হয়েছে। তাই তার বাবাকে হাসপাতালে ডেকে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর