বঙ্গবন্ধুকে কটূক্তি: কর্নেল রশিদের জামাতার সাত বছরের জেল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৭ পিএম

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুলতান শাহরিয়ার রশিদের জামাতা ফুয়াদ জামানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) আসামির উপস্থিতিতে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন।

এ বিষয়ে ওই আদালতের পেশকার শামীম আল মামুন জানান, রায় ঘোষণার পর আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে জামিনে থাকা আসামি ফুয়াদ রায় ঘোষণার আগে আদালতে হাজির হন। 

শামীম আল মামুন আরও জানান, দণ্ডপ্রাপ্ত আসামি ফুয়াদ জামানের স্ত্রী শেহনাজ রশিদ খান বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে।

মামলা সুত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৫ আগস্ট সকাল ৭টা ১৭ মিনিটে আসামি ফুয়াদ তার ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করেন। 

আরও পড়ুন: প্রবাসী ব্যবসায়ীদের গ্রেপ্তারে বিনিয়োগকারীদের আতঙ্ক বাড়ছে

এছাড়া আদালতের রায়ে প্রমাণিত হত্যাকারী সুলতান শাহরিয়ার রশিদ খানের মৃত্যুদণ্ড কার্যকর হলেও ফুয়াদ ফেসবুকে বঙ্গবন্ধুর খুনিদের প্রশংসা করেন। তিনি বঙ্গবন্ধুকে কটূক্তি করে একটি পোস্ট দেন ও খুনিদের প্রকাশ্যে সমর্থন জানান। 

এ ঘটনায় রাজধানীর ধানমণ্ডি মডেল থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়। ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর ফুয়াদ জামানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিন পান।


একাত্তর/এসজে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর