প্রবাসী ব্যবসায়ীদের গ্রেপ্তারে বিনিয়োগকারীদের আতঙ্ক বাড়ছে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:১২ পিএম
গ্রেপ্তার সাত ব্যবসায়ী। ছবি সংগৃহীত

বাংলাদেশে ৭ ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী গ্রেপ্তার নিয়ে নিন্দার ঝড় উঠেছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে।

গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি করেছে ব্রিটেনের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিবিসিসিআই ও ইউকে বিসিসিআই।

ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি ব্রিটিশ বাংলাদেশি বিনিয়োগকারীরা ষড়যন্ত্রের শিকার।

তবে পুলিশের দাবি, বীমা পলিসির অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বীমা গ্রাহকদের পলিসির অর্থ আত্মসাতের অভিযোগে হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ৭ পরিচালককে গত ২১ সেপ্টেম্বর গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ভাইস চেয়ারম্যান জামাল মিয়া ও অপর ছয় পরিচালক আবদুর রব, জামাল উদ্দিন, আবদুর রাজ্জাক, কামাল মিয়া, আবদুল হাই ও আবদুল আহাদ প্রত্যেকেই যুক্তরাজ্যের প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

যুক্তরাজ্য প্রবাসী এই বিনিয়োগকারীদের বিরুদ্ধে গ্রাহকদের অর্থ অপব্যবহার এবং বীমা দাবি নিষ্পত্তি না করার অভিযোগে মাগুরায় দায়ের করা চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইউকেবিসিআই -এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বজলুর রশীদ জানান, হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ১১ পরিচালকের মধ্যে শুধুমাত্র যুক্তরাজ্য প্রবাসী বিনিয়োগকারীদেরই গ্রেপ্তারের বিষয়টি রহস্যজনক।

ইউকে বিসিসিআই প্রেসিডেন্ট এম জি মওলা মিয়া মনে করেন এধরনের ঘটনা প্রবাসীদের বিনিয়োগ নিরুৎসাহিত করবে।

যুক্তরাজ্য প্রবাসী বিনিয়োগকারীদের হয়রানির নিন্দা জানিয়ে দূতাবাসকে চিঠি দিয়েছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ট্রাষ্ট্রিজ।

বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগকারীদের গ্রেপ্তার প্রসঙ্গে বাংলাদেশ হাই কমিশনের কাছে জানতে চাইলে হাই কমিশনের মুখপাত্র একাত্তরকে জানান, হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্সের বীমা গ্রাহকদের দায়েরকৃত নালিশি মামলার প্রেক্ষিতে আদালতের আদেশে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে, মামলাটি বর্তমানে বিচারাধীন।

হাই কমিশন লন্ডন গ্রেপ্তারকৃত প্রবাসীদের বিষয়ে সর্বশেষ তথ্য জানতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে।

আরও পড়ুন: খিচুড়ি বিক্রি করা মিজান এখন অক্সফোর্ডের শিক্ষার্থী

এদিকে অভিযুক্তদের পারিবারিক সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ওই সাত ব্যবসায়ীর জামিন আবেদন বিবেচনার জন্য আদালতে উপস্থাপন করা হবে।


একাত্তর/আরএ

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি গৌরব ও আনন্দের সঙ্গে উদ্‌যাপিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠান ও এক অনাড়ম্বর সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মস্কোতে উদযাপন করা হয়েছে বাংলাদেশ-রাশিয়া কূটনৈতিক সম্পর্কের ৫৩ বছর।
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৩তম বার্ষিকী উপলক্ষে রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাস এক সংবর্ধনা সভার আয়োজন করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশীয় অভিবাসন প্রত্যাশীরা দ্রুত বৈধতা পেতে পছন্দের গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন ইউরোপের দেশ পর্তুগালকে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর