গুচ্ছের ভর্তি আবেদন শুরু ১৭ অক্টোবর

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৭ এএম

দেশের ২২টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু হবে আগামী ১৭ অক্টোবর। এ আবেদন চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। 

এছাড়াও গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রতি ইউনিটের আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনের পরবর্তীতে শিক্ষার্থীদের রেজাল্ট ও বিশ্ববিদ্যালয়ের ভর্তির মানদন্ড অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। 

ওয়েবসাইটের মাধ্যমে ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন সম্পন্ন হবে। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) গুচ্ছ ভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এ তথ্য জানান। 

তিনি বলেন, আগামী ১৪ অক্টোবর আমরা বিজ্ঞাপন আকারে জানিয়ে দেব ভর্তি আবেদনের পুর্ণাঙ্গ প্রক্রিয়া। 

একজন বিজ্ঞান ও বানিজ্য ইউনিটের শিক্ষার্থী চাইলেই যেকোন ইউনিটে আবেদন করতে পারবে। এজন্য তাকে গুনতে হবে ৫০০ টাকা। 

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে আবেদনের পর ঐ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সাবজেক্ট পছন্দের মানদণ্ড দেয়া থাকবে। এই সাবজেক্ট পছন্দের মানদণ্ড সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল নির্ধারণ করবে। 

এবার গুচ্ছে অংশ নেয় ২২টি বিশ্ববিদ্যালয়।


একাত্তর/এআর

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
ডেঙ্গু জ্বরকে এক সময় বলা হতো ব্রেকবোন ফিভার। কারণ তীব্র জ্বরের পাশাপাশি রোগীর শরীরে তীব্র ব্যথা হতো। এখন অল্প জ্বরের ক্ষেত্রেও ডেঙ্গু ধরা পড়ছে। আবার শরীর ব্যথা তীব্র না হলেও সহজেই দুর্বল হয়ে পড়ছে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর