রাজধানীতে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যার অভিযোগ

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১২:২২ পিএম

রাজধানীর উত্তর বাড্ডায় মোবাইলে ছবি তোলা নিয়ে ঝগড়ার জেরে নববিবাহিত স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। 

শনিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় উত্তর বাড্ডার পূর্বচর এলাকার একটি তৃতীয় তলা বাড়ির নিচ তালা ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে। 

জানা গেছে, নিহতের নাম হাশেম আলী হীরা (২৪)। তিনি চট্টগ্রাম খাগড়াছড়ি উপজেলার উত্তর রশিদ নগর গ্রামের জামাল হোসেনের ছেলে।

তিনি সাতারকুল স্কুল এন্ড কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি একটি কুরিয়ার সার্ভিসে পার্ট টাইম জব করতেন তিনি। 

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে আটটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে পরীক্ষানিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের স্ত্রী তাহমিনা সুলতানা তামান্না বলেন, তিন মাস আগে তারা পালিয়ে বিয়ে করেন। তারা দুজন একই কলেজে প্রথম বর্ষে লেখাপড়া করেন। 

তিনি জানান, সন্ধ্যায় ছাদে তারা মোবাইলে ছবি তুলতে উঠেছিলেন। সেখানে হাশেমের একটি ছবি ভালো হয়নি বলে এ নিয়ে তাদের মধ্যে রাগারাগি হয়। এরপর তাহমিনা হাশেমের কাছ থেকে মোবাইল নিয়ে ছবিগুলো ডিলিট করে ফেলেন। 

পরে দুইজনের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে হাশেম তাহমিনাকে বাসা থেকে মায়ের বাসায় যেতে বলে‌ন। এসময় তাহমিনা রান্নাঘরে আলু কাটতে গেলে হাশেম ঘরের দরজা বন্ধ করে গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে দাবি তাহমিনার।

আরও পড়ুন: হেডফোন কানে রেললাইনে, ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

পরে তার কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে সেখান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাহমিনা। সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে পরীক্ষানিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া।


একাত্তর/এসজে
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর