অবশেষে উদ্ধার হলো সেই শামীমের রিকশা

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১০:০৫ পিএম

অবশেষে উদ্ধার হলো আলোচিত রিকশাচালক শামীমের অটো রিকশাটি। তার চুরি যাওয়া সেই রিক্সাসহ চোর চক্রের আট জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই অটোরিকশা, ২০টি মোবাইল ফোন, নগদ ২১ হাজার ৯১৫ টাকাসহ আরও বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

রাজধানীর দরিদ্র রিকশাচালকদের আতঙ্কের কারণ ছিলো এই চক্রটি। যাদের হাত দিয়ে চুরি হয়েছে শত শত রিকশা।

উদ্ধার হওয়া চারটি রিকশার মধ্যে একটি ছিলো শামীমের। যা রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে চোর চক্র প্রতারণার ফাঁদ পেতে নিয়ে যায়।

এনিয়ে একটি রিপোর্ট ৭১ টিভিতে প্রচারের পর এই চক্রকে গ্রেপ্তার করতে মাঠে নামে র‌্যাব। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে তারা।

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, যাত্রাবাড়ী এলাকায় রাতে একটি অভিযান চালায় র‍্যাব-৩ এর একটি দল। অভিযানে রিকশা চোর চক্রের মূলহোতা জাকির হোসেন এবং তার সাত সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা সাত সহযোগী হলেন- নান্নু সর্দার, মনির হোসেন, সুমন সরকার, বাহারুল ইসলাম, হানিফ গাজী, কাজল ও মামুন।

image


আটক হওয়া কয়েকজন জানান, কিভাবে অভিনব ফাঁদ পাতে তারা রিকশা চুরি করেন। তারা জানায় গরীবের অটোরিকশা চুরি তাদের অভ্যাসে পরিণত হয়েছে।

চোরদের দেয়া চাঞ্চল্যকর তথ্যে উঠে এসেছে এই পেশার সাথে জড়িত নারী চোরদের কথাও। চুরির জন্যে তারা মানুষের মৃত্যুর গুজব ছড়িয়ে দেয়।

এই চোর চক্রের মধ্যে একজনকে শামীম শনাক্ত করতে পেরেছে। যিনি ওই দিন রাতে তার রিকশায় ছিলো। অন্য দুইজনকে ধরতেও মাঠে আছে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন জানান, গ্রেফতাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন গ্যারেজ নিরাপদ স্থান হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই মৃত্যু, হাসপাতালে ৬২৪ রোগী

তাদের এমন কর্মকাণ্ডের ফলে গরীব ব্যাটারিচালিত রিকশাচালক ও মালিকরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়। এসব চোর চক্রের বিরুদ্ধে র‍্যাব-৩ এর অভিযান অব্যাহত থাকবে।

একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর