কবীর সুমন গান গাইবেন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৬:৩৪ পিএম

ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন ঢাকার জাতীয় জাদুঘরের পরিবর্তে গান গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। 

শুক্রবার (১৪ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের অনুমতির বিষয়ে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার (ক্রাইম)। 

তিনি জানান, বাংলাদেশ জাতীয় জাদুঘর একটি কি পয়েন্ট ইন্সটলেশন (কেপিআই) হওয়ার কারণে 'বেঙ্গল ক্ল্যাসিক টি নিবেদিত তোমাকে চাই এর ৩০ বছর উদযাপন' অনুষ্ঠানটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের বদলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। 

নতুন জায়গা হিসেবে আয়োজক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে অনুষ্ঠানটি আয়োজন করার জন্য তাদের কাছে অনুমতি চেয়েছে। সেখানে অনুষ্ঠানটি আয়োজন করার জন্য অনুমতি দেওয়া হবে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। 

জানা গেছে, তারিখ একই থাকলেও অনুষ্ঠান শুরুর সময় কিছুটা পিছিয়ে যাবে। শনিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে চারটায়। আর মিলনায়তনের গেট খোলা হবে তিনটা ৪৫ মিনিটে। 

প্রসঙ্গত, রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে কবীর সুমনের গানের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর আধুনিক বাংলা খেয়াল এবং ২১ অক্টোবর অনুষ্ঠানটি শেষ হওয়ার কথা ছিল। শনিবার থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে ১৩ বছর পর গান গাইতে বৃহস্পতিবার সকালেই ঢাকায় পৌঁছান সুমন। 


একাত্তর/এসজে
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর