ক্যাপ্টেন সেজে মিলনের অভিনব কায়দার প্রতারণা

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৯:৫৫ পিএম

অষ্টম শ্রেণিও পাশ করেননি। কিন্তু পরিচয় দিতেন সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে। এই পরিচয় দিয়েই অভিনব প্রতারণার ফাঁদ পাততেন মোস্তফা কামাল মিলন। দেশের পর্যটন এলাকায় ঘুরে ঘুরে পেশাদার ফটোগ্রাফারদের লোভনীয় অফার দিয়ে ঢাকায় এনে হাতিয়ে নেন ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র। 

দেশের পর্যটন স্পটগুলোতে অসংখ্য যুবক টাকার বিনিময়ে ছবি তুলে দেওয়াকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। যে কোন পর্যটন এলাকায় গেলেই চোখে পড়বে এমন চিত্র। 

এই ফটোগ্রাফারদের ঘিরে অভিনব প্রতাণার ফাঁদ তৈরি করেন মোস্তফা কামাল মিলন। সম্প্রতি কিশোরগঞ্জের মিঠামইন হাওরে গিয়ে সেখানকার ফটোগ্রাফারদের সেনাবাহিনীর গোয়েন্দাকর্মী হিসেবে কাজের অফার দেন সেনা পোশাক পরিহিত এই প্রতারক। 

জানান, দেশের নিরাপত্তার কাজ সংক্রান্ত ছবি তুলতে হবে তাদের। বেতন পাবে ১৮ হাজার টাকা। কিছু দিন আগে এমন ১০ ফটোগ্রাফারকে নিয়ে ট্রেনিংয়ের নামে ক্যান্টনমেন্ট এলাকায় ঘোরাঘুরি করে এই প্রতারক। 

প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে হাতিরঝিলে নিজেদের মোবাইল দিয়ে ছবি তুলতে হবে সবাইকে। এই সময় গাড়িতে রাখতে বলেন সবার ডিএসএলঅআর ক্যামেরা, স্ট্যান্ডসহ অন্যান্য সরঞ্জাম। পরে সব কিছু নিয়ে উধাও হয়ে যায় প্রতারক মিলন।

গলায় ক্যামেরা থাকলে তাদের গোয়েন্দাগিরি ভেস্তে যেতে পারে বলেও জানানো হয়। মূলত এ কারণেই প্রতাককে ওই যুবকেরা বিশ্বাস করে। সঙ্গে থাকা মোবাইল দিয়ে ছবি তোলার জন্য বলা হয়। এরপর তারা হাতিরঝিল এলাকায় ছবি হাতে ঘুরতে থাকেন। 

এক পর্যায়ে বিকাল পাঁচটার দিকে তারা ছবির ব্যক্তিকে না পেয়ে মহানগর ব্রিজে ফিরে আসে। এ সময় তারা সেখানে থাকা গাড়ি দেখতে না পেয়ে, প্রতারক চক্রের সদস্যকে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তখনই তারা বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন তারা। 

এই ঘটনার একটি মামলা হলে তদন্তে নামে ডিবি পুলিশ। অভিযোগের সত্যতা পেয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিলনসহ তিনজনকে গ্রেপ্তার করে সাইবার বিভাগ। এরা হলেন মোস্তফা কামাল মিলন (৩৩), নূরে আলম সরকার (৩৮) এবং রাসেল মোল্লা (৩৫)।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, মঙ্গলবার রাতে ময়মনসিংহ এবং রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে এই প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারদের কাছ থেকে ১৯টি ক্যামেরা উদ্ধার হয়েছে। এছাড়া, প্রতারকদের কাছ থেকে সেনা বাহিনীর ভুয়া আইডি কার্ড, নেমপ্লেট, মাস্ক, বুট, রেইনকোট এবং সিলসহ প্রতারণায় ব্যবহৃত অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।

প্রতারণার সময় মোস্তফা কামাল মিলন নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন বলে পচিয় দেয় বলে ডিবি প্রধান জানান। তিনি জানান, মিলনের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাশ। দীর্ঘদির ধরে প্রতারণা করলেও তার নামে অতীতের মাত্র একটি মামলার রেকর্ড পাওয়া গেছে। তার সহযোগী নূরে আলম সরকার বিএ পাশ। আর রাসেল মোল্লাার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি।

গেল পাঁচ বছর ধরেই কক্সবাজার সিলেটসহ দেশের বিভিন্ন পর্যটন এলাকার ফটোগ্রাফারদের সাথে এই প্রতারণা করে আসছে মিলন। সে ফটোগ্রাফার হিসাবে সরকারের বিভিন্ন দপ্তরের পাশাপাশি সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামেও প্রতারণা করছিলো।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর