রাজধানীর দুই রেলস্টেশন থেকে দুইজনের মরদেহ উদ্ধার

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৫:৩৫ পিএম

রাজধানীর কমলাপুর ও ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে থানার পুলিশ। 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে অজ্ঞাত বৃদ্ধার ও দুপুরে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ আহমেদ চৌধুরী জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 

উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ জানান, দুপুর একটার দিকে কমলাপুর রেলস্টেশনের পাবলিক টয়লেটে এক অজ্ঞাত পুরুষকে (৫০) উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখে যাত্রীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে আড়াইটার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টয়লেটে গিয়ে হয়তো স্ট্রোক করে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 

তিনি আরও জানান, সকাল পৌনে ছয়টার দিকে ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে এক অজ্ঞাত (৬০) বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ভোরে কোনো ট্রেনের সাথে ধাক্কায় মাথায় আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশের ধারণা। 

খবর পেয়ে সকাল সাড়ে আটটায় মরদেহটি উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে এবং দুটি ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।


একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর