সাগর-রুনী হত্যা: প্রধান বিচারপতির কাছে ডিআরইউ’র স্মারকলিপি

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৮:৫১ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য, মাছরাঙা টেলিভিশনের সাবেক বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনী হত্যার দ্রুত বিচার চেয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বরাবর স্মারকলিপি দিয়েছে ডিআরইউ।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মো. গোলাম রব্বানীর কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।

এসময় ডিআরইউ’র সহ-সভাপতি মাহমুদুল হাসান, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, এবং কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, সোলাইমান সালমান, এসকে রেজা পারভেজ, মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ উপস্থিত ছিলেন। 

এছাড়া ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি আশুতোষ সরকার ও সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেল চলবে পাতাল পথে

স্মারকলিপিতে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, আমরা আশাকরি প্রধান বিচারপতি সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে আইনি ব্যবস্থা গ্রহণ করে গোটা সাংবাদিক সমাজকে আশ্বস্ত করবেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনীকে নৃশংসভাবে নিজ বাসায় হত্যা করা হয়। সাগর-রুনীর হত্যার বিচারের দাবিতে এবছর তিন দিনের কর্মসূচি পালন করা হয়। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ডিআরইউ।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর