নতুন সদস্য নেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০১:৫৬ পিএম

নতুন সদস্য নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। রাজধানীর গণমাধ্যমে কর্মরত সাব-এডিটররা সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন।

ডিএসইসি’র সাংগঠনিক সম্পাদক মনির আহমাদ জারিফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৭ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনের সদস্য হতে চাইলে সাব-এডিটর কিংবা নিউজরুম এডিটর হিসেবে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা লাগবে। আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক কিংবা সমমান।

সংগঠনের নির্ধারিত ফরমে ২০ নভেম্বর এর মধ্যে আবেদন করতে হবে।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিস (ইসলাম এস্টেট, ৫৫/১ পুরানা পল্টন, তৃতীয় তলা) অথবা নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আবেদনপত্র জমা দেওয়ার সময় সংগঠনের ব্যাংক হিসাবে (ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, হিসাব নং ০২০০০১১৯০৩২০১ অগ্রণী ব্যাংক, জাতীয় প্রেস ক্লাব শাখা) ৫০০ টাকা জমা দিয়ে রসিদের ফটোকপি দিতে হবে। এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও কর্মক্ষেত্রের নিয়োগপত্র/পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর