রোববার থেকে মিরপুর রুটে শুরু হচ্ছে ই-টিকেটিং

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৭:৫৪ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেছেন, রোববার (১৩ নভেম্বর) থেকে রাজধানীর মিরপুর রুটে ৩০ কোম্পানির বাস ই-টিকেটিংয়ের অধীনে চলবে।  

এছাড়া ঢাকার সব গাড়ি আগামী ৩১ জানুয়ারির মধ্যে ই-টিকেটিংয়ের আওতায় আসবে বলেও জানান তিনি।

শনিবার (১২ নভেম্বর) রাজধানীর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গণপরিবহনে ই-টিকেটিং পদ্ধতি চালুর বিষয়ে এনায়েত উল্লাহ বলেন, ‘১৩ নভেম্বর থেকে মিরপুর অঞ্চলের ৩০টি কোম্পানি ই-টিকেটিংয়ের আওতায় আসবে এবং ৩১ জানুয়ারির মধ্যে ঢাকার সব গাড়িতে ই-টিকেটিং চালু করা হবে। ’

এসময় তিনি জানান, ঢাকার ও চট্টগ্রামের শহরতলীসহ মোট ৯৭টি কোম্পানির গাড়ি ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-টিকেটিংয়ের আওতায় আসবে।

ই-টিকেটিংয়ের আওতায় সবাইকেই আসতে হবে মন্তব্য করে ঢাকা পরিবহন মালিকদের এ নেতা বলেন, ই-টিকেটিংয়ে অসম প্রতিযোগিতা থাকবে না। চুক্তিভিত্তিক গাড়ি চলাচল বন্ধ হবে।  

পরিবহন শ্রমিকরা বেতন সিস্টেমের আওতায় চলে আসবে উল্লেখ করে এনায়েত উল্লাহ্ বলেন, যত্রতত্র গাড়ি থামানো এবং প্রতিযোগিতা বন্ধে সেন্ট্রাল মনিটরিং সেল গঠন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ সবুর, দপ্তর সম্পাদক সামদানী খন্দকার উপস্থিত ছিলেন।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর