ফারদিন হত্যা নিয়ে এখনো অন্ধকারে গোয়েন্দা পুলিশ

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৩:১১ পিএম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র কাজী ফারদিন নূর পরশ হত্যাকাণ্ড নিয়ে গোয়েন্দা পুলিশ এখনও অন্ধকারে রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। এখনও ঘটনার কোনো ক্লু পায়নি ডিবি।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। ডিবি প্রধান বলেন, ফারদিন হত্যায় তার বান্ধবী বুশরা জড়িত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মাদক সংশ্লিষ্টতার ফারদিন খুন হয়েছে কিনা তাও স্পষ্ট নয়। 

হারুন অর রশীদ বলেন, গোয়েন্দা পুলিশের ধারণা ফারদিন হয়তো ঢাকা শহরের কোথাও খুন হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে তদন্তকারি সংস্থা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। তদন্তের সঙ্গে জড়িত একাধিক সংস্থা ডেমরা চনপাড়া বস্তিতে অভিযান চালিয়েছে। 

তিনি আরও বলেন, ফারদিনের মোবাইলের ডাটা এনালাইসিস ও বিভিন্ন জায়গায় সে যার সঙ্গে কথা বলেছে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহরের কোনো এক জায়গায় খুন হতে পারেন। মোবাইলের লোকেশনে আমরা নারায়ণগঞ্জও পেয়েছি। সব কিছু মিলিয়ে তদন্তে এখনও হত্যার বিষয়ে কোনো ক্লু পাইনি।

হারুন অর রশীদ বলেন, ফারদিনের বাবা প্রথমে একটি জিডি করেন, পরে তিনি মামলা করেন। এক নম্বর আসামি বুশরাকে গ্রেপ্তার করেছি। পাশাপাশি মামলার এফআইআরে তার নাম আসায় আমরা মনে করছি না যে সে-ই দায়ী। সে রিমান্ডে এসেছে, তার সঙ্গে আমরা কথা বলছি। 

image

তিনি আরও বলেন, ঢাকা শহরে ফারদিন যেখানে যেখানে গেছেন আমরা বিভিন্ন টেকনিক্যাল মাধ্যম ব্যবহার করে খুঁজে বের করেছি। তবে কোনো নিশ্চিত তথ্য বের করতে পারিনি বলে কিছু বলছি না। তবে কাজ চলছে এবং আমরা মনে করি, ডিবির টিম রাত-দিন কাজ করে যাচ্ছে।

মাদকের বিষয়ে খুন হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, আমরা এই কথা এখনই বলছি না যে সে মাদকের কারণে খুন হয়েছে। অথবা এক নম্বর আসামি যাকে আমরা গ্রেপ্তার করেছি সেই খুন করেছে, এটাও আমার বলছি না। বিভিন্ন বিষয় বিচার-বিশ্লেষণ করছি।

ডিবি নির্দিষ্ট কাউকে খুঁজছে কি না জানতে চাইলে তিনি বলেন, তদন্তের স্বার্থে আমরা চনপাড়া, ডেমরা, খিলগাঁও গিয়েছিলাম। সব জায়গায় আমাদের টিম কাজ করছে, আমরা এখনো কোনো কংক্রিট তথ্য পাইনি। ডিবির পক্ষ থেকে কখনো বলা হয়নি, ফারদিন চনপাড়া গিয়ে মাদকের কারণে মারা গেছে।

আলাদা এক সংবাদ সম্মেলনে ডিএমপি কর্মকর্তা হাফিজ আক্তার বলেন, প্রাথমিকভাবে কিছু ঘটনা আমরা জানতে পারছি। কিন্তু এখনই কিছু বলা যাবে না। যাঁরা তদন্ত করছে, তাঁরা আসল ঘটনা বের করতে সক্ষম হবেন। আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে এটা নিয়ে কাজ করছি।

বুশরার বিষয়ে হাফিজ আক্তার বলেন, তদন্তের একটা বিষয় হলো- কে দোষী তাকে শনাক্ত করা, যে নির্দোষ তাঁকে বের করে দেওয়া। কেউ দোষী থাকলে অবশ্যই তাঁকে আইনের আওতায় আনতে হবে। এই কাজগুলো শুরু হয়েছে মাত্র। তদন্ত শেষে বলতে পারব।

তিন দিন নিখোঁজ থাকার পর ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহ ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাকে হত্যা করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে ফারদিনের বাবা নূর উদ্দিন রানা তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাক ও আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। মামলার অভিযোগে তিনি বলেন, বুশরার ইন্ধনে পরশকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

এরপর বৃহস্পতিবার সকালে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 

একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর