বুড়িগঙ্গা থেকে নিখোঁজ দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০৩:৪৩ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে পাঁচ দিন আগে নিখোঁজ কৃষি উদ্যোক্তা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে কচুরিপানার ওপর ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ফতুল্লার পাগলা নৌ-ফাঁড়ির পুলিশ। গত ৭ নভেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

জানা গেছে, ৫১ বছর বয়সী দুরন্ত বিপ্লব নেত্রকোণা জেলার পূর্বধলার ছোট ইলাশপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তার পরিবার ঢাকায় থাকে। তিনি কেরাণীগঞ্জে একটি কৃষি খামার চালাতেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। ১৯৯৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক (সম্মান) শেষ করেন তিনি। 

ফতুল্লার পাগলা নৌ-ফাঁড়ির পরিদর্শক শাহজাহান আলী জানান, শনিবার বিকেলে পাগলা ঘাট থেকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। রাতে মরদেহের ছবি দেখে তাকে শনাক্ত করেন স্বজনরা৷ 

তিনি আরও জানান, মরদেহ ফুলে চেহারা বিকৃত হয়ে গেছে। মাথায় লালচে আঘাতের চিহ্ন দেখা গেছে। অন্তত ৪৮ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলেও নৌ-পুলিশের এ পরিদর্শক জানান।

আরও পড়ুন: রমনায় ১০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নিহতের ভগ্নীপতি ইমরুল খান জানান, কেরানীগঞ্জে বিপ্লবের কৃষি খামার ছিল৷ গত ৭ নভেম্বর সন্ধ্যায় কেরাণীগঞ্জ থেকে মোহাম্মদপুরে মায়ের বাসায় যাওয়ার পথে ও নিখোঁজ হয়৷ ওর মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন পাওয়া যায় কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায়।

রোববার (১৩ নভেম্বর) বাদ আছর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি মসজিদের সামনে দুরন্ত বিপ্লবের জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর