রাজধানীতে কানে মোবাইল নিয়ে লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৩:৪৩ পিএম

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনে কাটা পড়ে বিল্লাল শিকদার (৩৭) নামের এক জুতা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পরিপত্তর গ্রামের মৃত আনোয়ার শিকদারের ছেলে। বর্তমানে বাড্ডার নতুন বাজার এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকাল আনুমানিক ৭টার দিকে কুড়িল বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন বিল্লাল শিকদার। এসময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পান তিনি। তখন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: রাজধানীতে রাস্তা পারের সময় ট্রাক চাপায় মৃত্যু

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর