রাজধানীতে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে কার্যালয়ের সামনের সড়কে ডিভাইডারের পাশে এই বিস্ফোরণ ঘটে। কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বলেছেন, সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করছি।
আরও পড়ুন: হামলা হলে জবাব দেওয়া হবে কি না সময় বলে দেবে: কাদের
এর আগে বিকেলে নয়াপল্টনে সমাবেশের সমর্থনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মিছিলে নেতৃত্ব দেন।
একাত্তর/এসি
