গণমাধ্যম সংলাপ: পুষ্টি সুশাসনকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৭:৪৫ পিএম

স্থায়িত্বশীল উন্নয়নের লক্ষ্যে পৌঁছুতে পুষ্টি সুশাসন নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও পুষ্টিবিদসহ বিশিষ্টজনেরা। আজ রাজধানীতে পুষ্টি সুশাসন বিষয়ে গণমাধ্যম সংলাপে তারা বলেছেন, এ বিষয়ে গণমাধ্যমের কার্যকর ভূমিকা পালন করা জরুরি।

গণমাধ্যম উন্নয়ন সংগঠন সমষ্টি’র এ আয়োজনে গণমাধ্যমের নীতি-নির্ধারণী ও সম্পাদকীয় পর্যায়ের ব্যক্তিবর্গ, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের প্রতিনিধি ও উন্নয়ন ব্যক্তিত্বরা যোগ দেন।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের নেতৃত্বে বাস্তবায়নাধীন “কালেক্টিভ রেসপনসিবিলিটি, অ্যাকশন অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি ফর ইমপ্রুভড নিউট্রিশন” প্রকল্পের আওতায় সমষ্টি এ সংলাপের আয়োজন করে। এতে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) কৌশলগত সহযোগিতা প্রদান করে।

সংলাপে প্রধান অতিথি ছিলেন বিএনএনসি’র মহাপরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। সভাপ্রধান ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও টিভি টুডে’র প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল।

সমষ্টি’র পরিচালক মীর মাসরুর জামানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ইন্ডিপেডেন্ট টিভি’র মিল্লাত হোসেন, আরটিভির শাহ মো. মুস্তাফিজুল আলম, দেশ রূপান্তরের শাহ আলম, বাংলাদেশ টেলিভিশনের জাহিদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের ইমতিয়ার শামীম, ডিবিসি নিউজের নাইম তারেক, মানবজমিনের কাজল ঘোষ, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের  সভাপতি শারমিন রিনভী, এশিয়ান টিভি’র মানস ঘোষ, চ্যানেল আইয়ের জাহিদ নেওয়াজ খান, প্রথম আলোর পার্থ শংকর সাহা, এটিএন বাংলার নাদিরা কিরণ ও প্রভাষ আমিন, দেশ টিভির বোরহানুল হক সম্রাট, ফিনান্সিয়াল এক্সপ্রেসের মীর মোস্তাফিজুর রহমান, এনটিভির জহিরুল আলম, ইত্তেফাকের মাইনুল ইসলামসহ অন্যরা। এছাড়া পুষ্টি সুশাসনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন বিএনএনসি’র উপ-পরিচালক ডা. আকতার ইমাম ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের ইমরানুল হক।

বক্তারা গণমাধ্যম সংবাদপ্রবাহে পুষ্টি সুশাসন বিষয়ক সংবাদের ওপর জোর দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং এক্ষেত্রে স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি বলেন, পুষ্টি সুশাসন মূলত সামগ্রিক পুষ্টিব্যবস্থার নীতি ও কৌশলগত দিকের সঙ্গে যুক্ত। এগুলোর আলোকে বিভিন্ন মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির সুফল মানুষের কাছে কতটা পৌঁছুচ্ছে তা নিয়ে গণমাধ্যমের নিবিড়ভাবে কাজ করার সুযোগ রয়েছে। পাশাপাশি পুষ্টি বিষয়ক ধারণাগুলোর প্রসারেও গণমাধ্যম অগ্রণী ভূমিকা রাখতে পারে।

মনজুরুল আহসান বুলবুল বলেন, গণমাধ্যমে পুষ্টি সুশাসনের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে আরো অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। এসব বিষয়ে বিশেষায়িত সাংবাদিক তৈরি করতে হবে। পাশাপাশি বিষয়বস্তুর ক্ষেত্রে গণাধ্যমকে সনাতন কাঠামো থেকে বেরিয়ে নতুন নতুন বিষয়ে কাজ করার ওপর গুরুত্ব দিতে হবে।


একাত্তর/এআর

গণমাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইন ও মানসিক সহায়তা নিশ্চিত করতে নারী অধিকার সংগঠন ‘বাংলাদেশ মহিলা পরিষদ’ এবং ‘ইনস্টিটিউট অফ সাইকোলজি অ্যান্ড হেলথ’ (আইপিএইচ)-এর সঙ্গে পৃথক দুটি...
গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উপস্থাপন আরও অন্তর্ভুক্তিমূলক, মানবাধিকারভিত্তিক এবং মানববৈচিত্র্যের অংশ হিসেবে করার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক ও উন্নয়নকর্মীরা।
রাজনীতিকরা যদি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে সেটি বড় ধরনের সংস্কার হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।
গণমাধ্যমে শুধু কনটেন্টের আলোকে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি করা যাবে না বলে মন্তব্য করেছেন বেসরকারি সংস্থা সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামান। প্রজেক্ট মেকানিজম, গণমাধ্যম কর্মী,...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর