গণপরিবহন শূন্য রাজধানীর রাস্তা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১২:২২ পিএম

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের দিনে রাজধানী ঢাকায় গণপরিবহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সড়কে মানুষের চলাচলও কম রয়েছে।

জরুরি প্রয়োজনে যারা বাইরে যাচ্ছেন তারা রিকশা, সিএনজি কিংবা মোটরসাইকেল ব্যবহার করছেন।

এছাড়া বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, যাত্রাবাড়ী, শনির আখড়া এলাকায় নেই যাত্রীদের ভিড়। দেখা নেই যাত্রীবাহী বাসেরও। যেখানে অন্যান্য দিনে শনির আখড়া এলাকায় শত শত যাত্রী বাসের জন্য অপেক্ষা করত সেখানে এখন অল্প কিছু যাত্রী রয়েছে। কিন্তু বাসের দেখা মিলছে না। মানুষ রিকশা, সিএনজি ও মোটরসাইকেলে করে নিজস্ব গন্তব্যে যাচ্ছেন।

সায়েন্সল্যাব মোড়, শাহবাগ, গুলিস্তান মোড় এলাকায় রাস্তায় গণপরিবহন বন্ধ রয়েছে। অফিসগামী যাত্রী কিংবা জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তারা বাস না পেয়ে সকাল থেকে রিকশা, সিএনজি বা মোটরসাইকেল ব্যবহার করছেন।

নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। নাইটিঙ্গেল মোড় থেকে পুলিশ ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ রেখেছে। সেখানে বাড়তি পুলিশ দেখা যাচ্ছে।

সদরঘাট বাসস্ট্যান্ড এলাকায় বাসগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

গাজীপুর থেকে সায়েদাবাদগামী বাস চলাচল ছিল অন্যদিনের তুলনায় অনেক কম। ফলে অফিসগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। অনেককেই রাইড শেয়ারিং করে গন্তব্যস্থলে পৌঁছাতে দেখা গেছে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর