ছেলেকে জঙ্গিবাদে জড়াতে সহযোগিতা করায় গ্রেপ্তার হয়েছেন জামায়াত আমির: ডিএমপি কমিশনার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৭:২৭ পিএম

জামায়াতের আমির নিজের ছেলেকে জঙ্গিবাদে জড়াতে সহযোগিতা করেছে, অর্থায়ন করেছে। সেজন্যই ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে রাজারবাগে বিজয় দিবস উপলক্ষ্যে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। নগরবাসীর নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে পুলিশ বসে থাকবে না।

এ সময় দুই জঙ্গি ছিনতাইয়ের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের অনেককে শনাক্ত করা হয়েছে। যাদের গাফিলতি ছিল, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


একাত্তর/এআর

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা ও ওয়ান্টভুক্তসহ ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার হয়েছেন ৪৭৭ জন।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
নাবালক ভাতিজাকে যৌন হয়রানি এবং ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ভয় দেখানোর অভিযোগে তার চাচীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর