শিগগিরই ইউনিভার্সাল পেনশনের আওতায় প্রবাসীরা: মন্ত্রী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৯:৫৯ পিএম

বৈধ পথে যেসব প্রবাসীরা দেশে টাকা পাচ্ছেন এ বছর থেকেই তাদের ইউনিভার্সাল পেনশন স্কিমের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেছেন, একই সঙ্গে বৈধ পথে যারা প্রবাসী আয় পাঠাচ্ছেন তাদের উপযুক্ত সম্মান দেওয়ার বিষয়েও সরকার ভাবছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর তেজগাঁও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ডিবেটে ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন।

এসময় বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোর যেভাবে প্রবাসী শ্রমিকদের সাহায্য- সহযোগিতায় এগিয়ে আসা উচিত বাস্তবে তা হচ্ছে না বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

তিনি বলেছেন, রেমিট্যান্স যোদ্ধাদের ত্যাগের মূল্যায়নের মাধ্যমে তাদের উপযুক্ত সম্মান ও প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। সরকার কর্তৃক যে সমস্ত সুযোগ-সুবিধা তাদের দেয়া হয় অনেকে তা জানেই না। আমলাতান্ত্রিক বেড়াজাল ডিঙ্গিয়ে সেগুলো তাদের জন্য আরও সহজ করতে হবে। 

পরিকল্পনামন্ত্রী বলেন, কারো প্রতি অবিচার করে উন্নয়ন করা যাবে না। ব্যাংকিং সিস্টেম আরও আন্তরিক করে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী শ্রমিকদের উৎসাহীত করতে হবে। ব্যাংকিং সিস্টেম ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসী শ্রমিকরা কম উৎসাহিত হয়। অন্যদিকে হুন্ডি ব্যবসায়ীরা তাদের বুকে টেনে নেয়। 

পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, শুধু সরকারি কর্মকর্তা, ভিআইপি, সিআইপিদের জন্যই নয়, রেমিট্যান্স যোদ্ধাদের জন্যও সরকারিভাবে প্লট বরাদ্দ রাখা উচিত। প্রবাসী কর্মীদের জন্য আইনের সংখ্যা কমাতে হবে এবং আইন আরও সহজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন। 

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অব্যবস্থাপনার কারণে প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে কিছুটা অনাগ্রহ দেখাচ্ছেন। তাছাড়া হুন্ডিতে ডলার প্রতি ২/৩ টাকা বেশি পাচ্ছেন। একই সঙ্গে হুন্ডির মাধ্যমে পাঠানো অর্থ প্রয়োজন অনুযায়ী প্রবাসীদের ঘেরে পৌঁছে যাচ্ছে। থাকছে না শুক্র-শনিবারের কোনো বাধা। 

তিনি বলেন, হুন্ডির সঙ্গে বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে সমতা আনতে বর্তমানে প্রদত্ত দুই দশমিক পাঁচ শতাংশ ইনসেন্টিভ বাড়িয়ে চার শতাংশ করা যেতে পারে। এছাড়া প্রতিবছর সিআইপিদের প্রদত্ত সম্মাননার পাশাপাশি বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী কর্মীর প্রেরিত অর্থের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা নির্বাচন করে তাদের সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদান করলে রেমিট্যান্স প্রবাহ বাড়বে। 

এসময় তিনি প্রবাসী আয় বৃদ্ধিসহ বিদেশে অবস্থানরত কর্মীদের প্রতি মর্যাদা বৃদ্ধির লক্ষে ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে আট দফা সুপারিশ করেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, আমাদের অষ্টম পঞ্চম বার্ষিকী পরিকল্পনায় রেমিট্যান্সকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 

image


‘প্রবাসী কর্মীদের প্রেরিত অর্থ বৈদেশিক আয়ের মূল চালিকা শক্তি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। 

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানারআপ দলকে ২০ হাজার টাকাসহ ট্রফি, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। 

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, ড. নাশিদ রিজওয়ানা মনির ও সাংবাদিক ঝুমুর বারী।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর