৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০২:২৭ পিএম

টানা দশমবারের মতো সভাপতি নির্বাচিত হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে আরেকবার শ্রদ্ধা জানান তিনি। 

টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কাউন্সিলরদের চোখের ভাষা শেখ হাসিনা বোঝেন। নির্বাচনকে সামনে রেখে অভিজ্ঞদেরকেই কমিটিতে বিবেচনা করা হয়েছে। 

আরও পড়ুন: শান্তি কামনায় সারাদেশে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন

তিনি জানান, তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে এবারের কমিটিতে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। 

এর আগে শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দলটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এ অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ওবায়দুল কাদের।


একাত্তর/এসজে 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর