উদ্বোধনের পর মেট্রোরেলের সীমিত চলাচল, থাকবে দুই স্টেশন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০৫:৫৫ পিএম

২৮ ডিসেম্বর উদ্বোধনের পর ২৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল। তবে আপাতত শুধু সকালে চার ঘণ্টা করে চলবে এই রেল।

সাময়িক এই ব্যবস্থায় প্রতি ট্রেনে চড়তে পারবেন দুশো’ যাত্রী। উত্তরার দিয়াবাড়ি থেকে ২০ মিনিটেই আগারগাঁও। আপাতত এই দুটি স্টেশনেই যাত্রী ওঠানামা করবে।

দীর্ঘ প্রতীক্ষার পরে মেট্রোরেল উদ্বোধন হতে যাচ্ছে। ২৮ তারিখ প্রধানমন্ত্রী মেট্রোরেল উদ্বোধন করবেন। আর সাধারণ যাত্রীরা চলাচল করতে পারবেন পরদিন ২৯ ডিসেম্বর থেকে।

মূলত সেদিন থেকেই মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু। প্রাথমিকভাবে উত্তরা স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলবে এই উড়াল ট্রেন। এ পথের দূরত্ব ১১ দশমিক ৭৩ কিলোমিটার।

উদ্বোধনের পর সাধারণ যাত্রীদের কাছে টিকিট বিক্রি শুরু হবে। তবে, উদ্বোধনের দিন প্রথম টিকিট কেটে যাত্রী হিসেবে মেট্রোরেলে চড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাই, সাধারণ যাত্রীরা ২৯ ডিসেম্বর থেকে চড়তে পারবেন মেট্রোরেলে। প্রথম তিন মাস সীমিত আকারে চলবে এই রেল। উদ্বোধনের পর কিছুদিন মেট্রোরেল দিনে চার ঘণ্টা চলাচল করবে।

এজন্য পাঁচটি ট্রেন থাকবে। তবে এরইমধ্যে ১২টি ট্রেন পরীক্ষা–নিরীক্ষা করে প্রস্তুত রাখা হয়েছে। শুরুর দিকে পাঁচটি ট্রেনের বেশি প্রয়োজন হবে না।

প্রতিদিন সকালে চার ঘণ্টা করে চলাচল করবে দেশের প্রথম মেট্রোরেল। প্রতিটি ট্রেনে দুই হাজার ৩০০ মানুষ চলাচলে ব্যবস্থা থাকলেও প্রথম দিকে ২০০ যাত্রী চলাচল করবে।

উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত পথে মোট ৯টি স্টেশন থাকলেও আপাতত কেবল দুটি স্টেশনে এই ট্রেন থামবে।

মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, যাত্রীদের অভ্যস্ততার ওপর ভিত্তি করে প্রতি সপ্তাহে এই সিদ্ধান্ত কিছু কিছু পরিবর্তন আসবে।

প্রথম দিন দুটি স্টেশন খুলে দেয়া হবে। একটি উত্তরা অন্যটি আগারগাঁও স্টেশন। মেট্রোরেলের ধারণা আমাদের জন্য একেবারেই নতুন, তাই শুরুতে যাত্রী প্রশিক্ষণের বিষয়ও আছে।

পরে যাত্রী চাহিদা অনুযায়ী এক এক করে অন্য স্টেশনগুলো খোলা হবে। এর মধ্যে মিরপুর স্টেশনটি হয়তো অন্যগুলোর আগে খুলে দেওয়া হতে পারে।

সপ্তাহে একদিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এই সময় ট্রেনগুলো রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। আর স্টেশনে টিকেট কাটা ও ট্রেনে উঠতে সহায়তার জন্য স্বেচ্ছাসেবক থাকবে।

রোববার সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, দুটি স্টেশনই পুরোপুরি প্রস্তুত। নিরাপত্তার কথা বিবেচনা করে উভয় স্টেশনেই পুলিশ পাহারা বসানো হয়েছে।

সরকার মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে ২০ টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা।

প্রথম পর্যায়ে মেট্রোরেল যে অংশে চলাচল শুরু করবে, সেই উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত যাত্রী প্রতি ভাড়া হবে ৬০ টাকা।

আরও পড়ুন: আবারো চোখ রাঙাচ্ছে করোনা, দ্রুত ছড়াচ্ছে নতুন ধরন

উন্নত দেশের আদলে মেট্রো স্টেশন সংলগ্ন টিওডিতে থাকবে বহুতলবিশিষ্ট পার্কিং ব্যবস্থা। ব্যক্তিগত গাড়ি রেখে মেট্রোতে ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।

এতে শহরে কমবে গাড়ির চাপ। পার্কিং ছাড়াও বাড়তি রাজস্ব আয়ের লক্ষ্যে এসব টিওডিতে থাকবে বিপণি বিতান, হোটেল, বিনোদনকেন্দ্রসহ বাণিজ্যিক প্রতিষ্ঠান।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর