ডিজিটাল হচ্ছে লাইসেন্সধারী অস্ত্র মালিকদের তথ্য

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ০৬:৫১ পিএম

দক্ষ, সেবামুখী ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের ধারবাহিক কর্মকান্ডের অংশ হিসেবে সকল সেবা ক্ষেত্রে ডিজিটাল সেবা প্রদান নিশ্চিত করা সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং ডিজিটাল তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নানা পর্যায়ের পরিকল্পনার ধারাবাহিকতায় ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে ইস্যু হওয়া সকল প্রকার আগ্নেয়াস্ত্র এবং ডিলার লাইসেন্সধারীদের অনলাইন পোর্টালভুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে। 

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি হওয়া একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। 

উল্লেখ্য, বৃটিশ আমল থেকেই শতাব্দী প্রাচীন ঢাকা জেলা প্রশাসন ঢাকা মহানগরীসহ ঢাকা জেলার পাঁচটি উপজেলার সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু ও নবায়নসহ এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা প্রশাসন জনগণের দ্বারে দ্রুততম সময়ে সেবা পৌঁছে দেয়ার যে ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে তারই অংশ হিসেবে সেবা গ্রহীতাদের সাথে ঢাকা জেলা প্রশাসনের কানেক্টিভিটি নিশ্চিত করা, সেবা প্রদানের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিতকরণে "স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম" গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্সসমূহের ডিজিটাল তথ্য ভাণ্ডার তৈরি, লাইসেন্স গ্রহীতাগণের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ, লাইসেন্সের দলিল হিসেব সংরক্ষণ, সুনির্দিষ্ট ডিজাইন ও সর্বাধুনিক সুরক্ষা প্রযুক্তির ১৮ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত স্মার্ট লাইসেন্স কার্ড প্রদান এবং তথ্যসমূহের সঠিকতা অনলাইন ও অফলাইনে যাচাই সুবিধা সম্বলিত প্রক্রিয়াটিই হলো “স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম”। 

জানা যায়, এ প্রক্রিয়াটিতে ফিঙ্গারপ্রিন্ট ভ্যারিফিকেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার ফলে আবেদনকারীর অন্য কোনো তথ্য যেমন: ব্যক্তিগত তথ্য, এনআইডি, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নম্বর, মোবাইল নম্বর, স্মার্ট কার্ড নম্বর ইত্যাদি ছাড়াই শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট ভ্যারিফিকেশনের মাধ্যমেই আগ্নেয়াস্ত্ সম্পর্কে সকল তথ্য জানা সম্ভব।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, "ভিশন ২০২১” এর অনন্য পদক্ষেপ ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় ঢাকা জেলা প্রশাসন পরিবেশবান্ধব "কাগজ বিহীন" নাগরিক সেবা প্রদান করার জন্য বায়োমেট্রিক সিকিউরিটি সহ অন্যান্য বিশেষ নিরাপত্তা সেবা বৈশিষ্ট্য সম্বলিত স্মার্ট কার্ডের প্রচলনের মধ্য দিয়ে ভুয়া লাইসেন্স তৈরি ও ব্যবহার বন্ধের মাধ্যমে অপরাধ দমন, রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান ও সামাজিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠভাবে বজায় রাখার জন্য বদ্ধ পরিকর। 

জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে এবং স্পেক্ট্রাম আইটি সলিউশন লিমিটেড এর কারিগরি সহায়তায় গত ১৯ ডিসেম্বর, ২০২২ খ্রিঃ থেকে "স্মার্ট ফায়ার আর্মস লাইসেন্স কার্ড ইস্যুর কার্যক্রম শুরু হয়েছে। 

প্রক্রিয়াটির সফল বাস্তবায়ন করতে আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণকে অফিস চলাকালীন সময়ে আগ্নেয়াস্ত্র শাখায় বায়োমেট্রিক রেজিস্ট্রেশন বুথে চাহিত ডকুমেন্টস ও ফি জমাদানপূর্বক নিজ নিজ লাইসেন্সের রেজিস্ট্রেশন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে। 

ইস্যুর পর কার্ডের সকল তথ্য ঢাকা জেলা প্রশাসনের নিজস্ব পোর্টালে সংরক্ষিত থাকবে। অনুমোদিত নির্দিষ্ট মেয়াদের পর লাইসেন্স নবায়ন না করলে কার্ডটি সয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে ১৮ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত অত্যাধুনিক প্রযুক্তির ডুয়েল ইন্টারফেস কন্টাক্টলেস স্মার্ট কার্ডটি বৈধ আগ্নেয়াস্ত্রের অবৈধ ব্যবহার বন্ধের পাশাপাশি কাগুজে লাইসেন্স ব্যবহারের জটিলতা নিরসনে ফলপ্রসূ ভূমিকা রাখবে।

এ প্রসঙ্গে একজন লাইসেন্সধারী আমান উল্লাহ বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করার পর নিজের অনুভূতি ব্যক্ত করেন। 

তিনি জানান যে, তার আগ্নেয়াস্ত্রের লাইসেন্সটি আঠারো বছরের পুরনো। লাইসেন্সটি সময়ের সাথে মলিন ও জীর্ণ হয়ে যাওয়ায় ডুপ্লিকেট লাইসেন্স ইস্যু করার পরিবর্তে স্মার্ট লাইসেন্স কার্ডের ইস্যু হলে তার জন্য কাগজের চেয়ে কার্ডটি সংরক্ষণ করা সহজ হবে। 

তার বাসস্থান উত্তরা থেকে জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকায় আসতে ট্রাফিক জ্যামে দীর্ঘ সময় অতিবাহিত করে আসতে হয়। ব্যাংকের লম্বা লাইনে দাঁড়িয়ে নবায়নের ফি জমা দিয়ে অস্ত্র নবায়নের জন্য সম্পূর্ণ একটি কর্মদিবস হাতে নিয়ে আসতে হয়। অস্ত্র নবায়ন পদ্ধতি ডিজিটালাইজড হয়ে গেলে এসব ভোগান্তির হাত থেকে মুক্তি মিলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর