বৈদ্যুতিক লাইনে ফানুস, দুই ঘণ্টা বন্ধ মেট্রোরেল চলাচল

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০২:৪৩ পিএম

বৈদ্যুতিক লাইনে ফানুস আটকে থাকায় দুই ঘণ্টার জন্য বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। তবে ফানুস সরিয়ে মেট্রোরেল চলাচল আবার চালু করা হয়েছে। 

রোববার (১ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে মেট্রোরেলের চলাচল শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, থার্টিফার্স্ট নাইটে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ে। দুর্ঘটনা রোধে মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। পরে বৈদ্যুতিক লাইন বন্ধ করে ফানুস অপসারণের কাজ করা হয়। 

শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও অংশে চারটি ট্রেন পৌঁছেছে। আর আগারগাঁও থেকে তিনটি ট্রেন উত্তরা উত্তর স্টেশনে এসে পৌঁছেছে।

জানা গেছে, সকালে একটি খালি ট্রেন উত্তরা থেকে আগারগাঁও নিয়ে যাওয়া হয়। এসময় মিরপুর এলাকার বৈদ্যুতিক লাইনে বেশ কিছু ফানুস আটকে থাকতে দেখা যায়। পরে ট্রেনটি সেখানে থামিয়ে রাখা হয়। 

আরও পড়ুন: আলোর উৎসবে নতুন বছর বরণ

খ্রিস্টীয় বর্ষবরণকে কেন্দ্র করে গত কয়েকবছর ধরেই বাজি-পটকা এবং ফানুসের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তবে প্রতিবছরের মত এবারও নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে নতুন বছরের প্রথম প্রহরে ঢাকা কেঁপে উঠেছে বাজি-পটকার শব্দে। আকাশে ভেসেছে অসংখ্য ফানুস।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর