আগারগাঁওয়ে ছুরিকাঘাতে তরুণ নিহত

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১২:৪৩ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে থার্টিফার্স্ট নাইট উদযাপন শেষে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। 

রোববার (১ জানুয়ারি) ভোর সাড়ে তিনটার দিকে পশ্চিম আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের ঢালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ফিরোজ আহমেদ (২৫) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. টিপু মিয়ার ছেলে। তিনি শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁওয়ের তালতলায় পরিবারের সাথে থাকতেন। 

নিহতের বন্ধু আরিফুল ইসলাম সুমন জানিয়েছেন, ফিরোজ আহমেদ সমাজসেবা অধিদপ্তরের হিসাব বিভাগে চাকরি করতেন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার উপার্জনেই সংসার চলতো। 

তিনি জানান, রক্তাক্ত ও আহত অবস্থায় ফিরোজকে উদ্ধার করে প্রথমে শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ভোর ৫টা ৫ মিনিটে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, শেরেবাংলা নগর থানার ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান তালহার সাথে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মুরাদের বিরোধ ছিল। রাতে বন্ধুরা এক সাথে থার্টিফার্স্ট উপলক্ষে আনন্দ করে, মুরাদকে বাসার দিকে এগিয়ে দিয়ে বাসায় ফিরছিলেন ফিরোজ। 

আরিফুল ইসলাম সুমনের অভিযোগ, পথে থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান তালহার ছেলেরা ফিরোজকে পথরোধ করে মারধর করে ছুরিকাঘাতে আহত করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। 

আরও পড়ুন: একাদশে ভর্তির প্রথম পর্যায়ের ফল প্রকাশ

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই গ্রুপের মারামারির ঘটনায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে। 


একাত্তর/এসজে


মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর