ইশরাত নিশাত নাট্য পুরস্কারের মনোনয়ন পেলেন যারা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ০৬:৫৪ পিএম

ইশরাত নিশাত নাট্য পুরস্কার ২০২২ এর জন্য মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ ঘোষণা দেন জুরি বোর্ডের প্রধান প্রফেসর আব্দুস সেলিম। 

ইশরাত নিশাত নাট্য পুরস্কার বাস্তবায়ন কমিটির সমন্বয়ক সেলিনা শেলীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, ম. হামিদ, লাকী ইনাম, গোলাম কুদ্দুস, মাসুম রেজা ও ইউসুফ হাসান অর্ক প্রমুখ।

image

আগামী ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০ মিনিটে শিল্পকলা একাডেমির জাতীয় নাটশালা মিলনায়তনে এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে নাটকের আটটি শাখায় এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

মনোনয়ন পেলেন যারা- শ্রেষ্ঠ নাট্যকার : ১. বদরুজ্জামান আলমগীর, নাটক- পূণ্যাহ (নাট্যকেন্দ্র), ২. মাসুম রেজা, নাটক- পারাপার (দেশ নাটক), ৩. আবদুস সেলিম, নাটক- রাইজ এন্ড সাইন (বটতলা)। শ্রেষ্ঠ আলোক পরিকল্পনা : ১. অম্লান বিশ্বাস, নাটক- পূণ্যাহ (নাট্যকেন্দ্র), ২. মোহাম্মদ আলী হায়দার, নাটক রাইজ এন্ড সাইন (বটতলা), ৩. অম্লান বিশ্বাস, নাটক- রায়মঙ্গল (অনুস্বর)। শ্রেষ্ঠ অভিনেতা (পুরুষ) ১. প্রশান্ত হালদার, নাটক- রায়মঙ্গল (অনুস্বর), ২. খালিদ হাসান রুমি, নাটক মাংকি ট্রায়াল (বাতিঘর), ৩. সুকর্ণ হালদার, নাটক- রাজদ্রোহী (এথিক)। শ্রেষ্ঠ অভিনেতা : (নারী) ১. সঙ্গীতা চৌধুরী, নাটক পূণ্যাহ (নাট্যকেন্দ্র), ২. মনামী ইসলাম কনক, নাটক পূণ্যাহ (নাট্যকেন্দ্র), ৩. কাজী রোকসানা রুমা, নাটক রাইজ এন্ড সাইন (বটতলা)। শ্রেষ্ঠ নির্দেশক : মুক্তনীল, নাটক মাংকি ট্রায়াল (বাতিঘর), ২. ইউসুফ হাসান অর্ক নাটক পূণ্যাহ (নাট্যকেন্দ্র), ৩. ফাহিম মালেক ইভান, নাটক পারাপার (দেশ নাটক)। শ্রেষ্ঠ সঙ্গীত পরিকল্পনা: ১. শিশির রহমান ও অন্যান্য, নাটক মলুয়া (মেঠোপথ থিয়েটার), ২. সেলিম মাহবুব, নাটক- মাইক মাস্টার (থিয়েটার আর্টস ইউনিট), ৩. ইউসুফ হাসান অর্ক, নাটক পূণ্যাহ (নাট্যকেন্দ্র)। শ্রেষ্ঠ মঞ্চ পরিকল্পনা : ১. ফজলে রাব্বি সুকর্ন, নাটক সে এক স্বপ্নের রাত (দৃষ্টিপাত নাট্যদল), ২. ইউসুফ হাসান অর্ক, নাটক পূণ্যাহ (নাট্যকেন্দ্র), ৩. মুজিবুল হক, নাটক মলুয়া (মেঠোপথ থিয়েটার)। শ্রেষ্ঠ প্রযোজনা : ১. মাংকি ট্রায়াল (বাতিঘর), ২. পূণ্যাহ (নাট্যকেন্দ্র) ও ৩. পারাপার (দেশ নাটক)। 

image

বাংলাদেশের মঞ্চ নাটকের দীর্ঘ অভিযাত্রায় যাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাদের মধ্যে অন্যতম ইশরাত নিশাত, যিনি প্রয়াত হয়েছেন

গত ২০ জানুয়ারি ২০২০ এর প্রথম প্রহরে। তিনি ছিলেন থিয়েটার অন্তপ্রাণ, আমৃত্যু কাজ করে গেছেন শুধুমাত্র থিয়েটারের জন্য। তার

অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে মর্যাদাপূর্ণ নাট্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর