ক্র্যাবের সভাপতি তমাল, সম্পাদক মামুনুর রশীদ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ০৭:২৫ পিএম

অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডেইলি অবজারভারের মামুনুর রশীদ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে দিনভর ভোটগ্রহণ শেষে নব-নির্বাচিতদের নাম ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক পারভেজ খানসহ চার সদস্যের নির্বাচন কমিশন।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৯৩ জন। ভোট পড়ে ২৭৩টি।

নির্বাচনে সহ-সভাপতি পদে মিজানুর রহমান ওরফে মাসুম মিজান, যুগ্ম সম্পাদক পদে রুদ্র মিজান, অর্থ সম্পাদক পদে এমদাদুল হক খান, সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ারুল হক বকুল (বকুল আহমেদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এস এম ফয়েজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু জাফর, কল্যাণ সম্পাদক পদে ওয়াসিম সিদ্দিকী, আন্তর্জাতিক সম্পাদক পদে তানভীর হাসান নির্বাচিত হয়েছেন।

image


এছাড়া প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক হিসেবে ইসমাঈল হুসাইন ইমু ও দপ্তর সম্পাদক পদে কামাল হোসেন তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ইশরাত নিশাত নাট্য পুরস্কারের মনোনয়ন পেলেন যারা

কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে প্রথম হয়েছেন আবদুল্লাহ আল মামুন, দ্বিতীয় জসীম উদ্দীন ও তৃতীয় এনামুল কবীর রুপম। তারাও সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ক্রম নির্ধারণের জন্য এ পদেও ভোট হয়।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর