রাজধানীর এলিফ্যান্ট রোড বাটার সিগনাল মোড়ে বাসের ধাক্কায় রোকেয়া বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২ টার দিকে এই ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
মৃতের ভাগিনী জামাই হাজী আলাউদ্দিন জানিয়েছেন, তার মেয়ে রওশন আর বেগম এর তিনি সে ডেমরার কোনাপাড়া ডগাইর এলাকায় থাকতেন। নিউ মার্কেট এলাকায় একটি বয়স্ক ব্যক্তিকে দেখাশোনার দায়িত্বে কাজ করতেন রোকেয়া বেগম।
সপ্তাহে ১০-১২ দিন নিউমার্কেটে ঐ বাসায় তিনি থাকতেন।
আজ বুধবার মেয়ের সাথে দেখা করার জন্য এবং তার এক আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য নিউমার্কেটের ওই বাসা থেকে বেরিয়ে ছিলেন বাসে ওঠার উদ্দেশ্যে। এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এর মোরে বাসে ওঠার পূর্ব মুহূর্তে মালঞ্চ পরিবহন নামের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সত্যতা নিশ্চিত করেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ জানান, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢামেক মর্গে পাঠিয়েছেন।
মর্গসুত্র জানিয়েছেন আগামিকাল সোহবত হাল প্রতিবেদন পেলে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।
একাত্তর/এআর
