পৌষের শেষ দিনে ঘটা করে সাকরাইন উৎসব উদযাপন

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০৮:৩৮ পিএম

পৌষের শেষদিনে রাজধানীর বকশি বাজারে বেশ ঘটা করে পালন করা হলো সাকরাইন উৎসব। শত বছর ধরে এই বাংলায় বিশেষ করে পুরান ঢাকায় দিনটি পালিত হয়ে আসছে নানা ধরনের বর্ণিল আয়োজনে। ব্যতিক্রম ছিলো না এবারও।

সাকরাইন উৎসবকে ঘিরে শনিবার দিনমান পুরান ঢাকাবাসী মেতে ওঠেন ঘুড়ি ওড়ানোর খেলায়। আয়োজনে ছিলো পশ্চিমা গানের সাথে নৃত্যের। ছিলো হরেক রকমের পিঠার সমাহার।

সকাল থেকেই পুরান ঢাকার গেন্ডারিয়া, প্যারিদাস রোড, কাগজিটোলা, নারিন্দা, ধোলাইখাল এলাকায় বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর পাশাপাশি চলছে ডিজে নাচ-গান।

ঐতিহ্যবাহী এ উৎসবকে অনেকটাই ফিকে করে দিয়েছে বিদেশি সংস্কৃতির ডিজে গান ও নাচ। আধুনিক সাউন্ড সিস্টেম ও ডিজে গানের শব্দে এখন বিরক্ত স্থানীয় সাধারণ মানুষ।

image


ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ ঘুড়ি ফেডারশনের যৌথ এক আয়োজনে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। এই এলাকার বাসিন্দাদের চাওয়া, ভবিষ্যতে যেন শুধু পুরান ঢাকা নয়, পুরো দেশবাসী মিলেই আয়োজন করে এই উৎসবের।

আরও পড়ুন: ইসলামী ব্যাংক থেকে জামায়াত চক্রের টাকা লোপাটের মোচ্ছব

এদিকে, সাকরাইন উৎসবে কোনোভাবেই যেন পুরান ঢাকায় ফানুস না ওড়ে সেই জন্য কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিষেধাজ্ঞা অমান্য করে ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর