বিমানবন্দরে স্টাফ ও যাত্রীর কাছ থেকে দুই কেজি স্বর্ণ উদ্ধার

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৭:১৪ এএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি স্বর্ণসহ দুই জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাদের মধ্যে একজন বিমানবন্দরের হেল্পলাইন স্টাফ ও অন্যজন যাত্রী। এসময় ১৬টি স্বর্ণের বার এবং ৯৯ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট ১৯৫৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর এপিবিএনের গোয়েন্দা দল তাদের আটক করে।

আটকরা হলেন-  যাত্রী জুয়েল (৩০) ও হেল্পলাইন স্টাফ আমজাদ (৩৭)। 

এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, সন্ধ্যায় একটি ফ্লাইটের যাত্রী জুয়েল বিমানবন্দরে অবতরণ করেন। এরপর আগে থেকেই ফোনে যোগাযোগ করে রাখা হেল্পলাইন স্টাফ আমজাদের সঙ্গে তিনি দেখা করেন। এসময় চার নম্বর অ্যারাইভাল লাগেজ বেল্টের কাছে জুয়েল আমজাদের কাছে একটি কালো রঙের পাওয়ার ব্যাংক এবং টেপে মোড়ানো চার পিস গোল্ডবার দেন।

তিনি বলেন, এসময় যাত্রীর কাছে আরও দুটি স্বর্ণের বার এবং ৯৯ গ্রাম গয়না ছিল। এপিবিএনের গোয়েন্দা দল সন্দেহের ভিত্তিতে তাদের নজরে রাখে এবং গ্রিন চ্যানেল পার হওয়ার পর আটক করে। এসময় জুয়েলের কাছে থাকা পাওয়ার ব্যাংকের ভেতরে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণে বার পাওয়া যায়। এছাড়াও তল্লাশি করে পাওয়া যায় আরও চারটি।  

অপরদিকে যাত্রীকে তল্লাশি করে আরও দুটি বার এবং গয়নাসহ মোট ১৯৫৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: লাইনচ্যুত রেল উদ্ধার, খুলনার সঙ্গে চলাচল স্বাভাবিক

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দুবাইয়ে কবির নামে এক বাংলাদেশি প্রবাসীর কাছ থেকে জুয়েল মোটা অঙ্কের টাকা পাওয়ার লোভে স্বর্ণ এনেছিলেন। ঢাকা পর্যন্ত পৌঁছে দিতে হেল্পলাইন স্টাফের সঙ্গে যোগাযোগ করেন জুয়েল।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা গেছে এর আগেও তারা একই পদ্ধতিতে সোনা চোরাচালান করেছেন। এমনকি জুয়েলের পাসপোর্ট চেক করে ৭০ বার বিদেশে আসা-যাওয়ার রেকর্ডও পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর