ভোক্তার অধিকার রক্ষায় চালু হলো পোর্টাল ও অ্যাপ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৮:২২ পিএম

এখন থেকে পণ্য কিনে প্রতারিত হলে মোবাইল ফোনের অ্যাপ ও ভোক্তা অধিকারের নির্দিষ্ট ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা। 

এতে দেশের যে কোন প্রান্তের ভোক্তাই অভিযোগ জানিয়ে দ্রুত প্রতিকার পাবেন। এক সপ্তাহর মধ্যে অ্যাপটি মোবাইল ফোনের প্লে-স্টোরে পাওয়া যাবে।

বুধবার (১৮ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে নতুন ওয়েব পোর্টাল ও সফটওয়্যার উদ্বোধন করেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টেলিফোনে, ফেসবুক পেইজে বা চিঠির মাধ্যমে এতোদিন নানা ধরনের প্রতারণার প্রতিকার চাইতেন ভোক্তারা। 

অনেকে জানতেন না কিভাবে কোথায় অভিযোগ জানাতে হবে। নানা মাধ্যমে আসা অভিযোগের নিষ্পত্তি করতে সময়ও লাগতো বেশি। 

তাই প্রক্রিয়াটি সহজ করতে একটি ওয়েবসাইট ও একটি অ্যাপ তৈরি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সেটির উদ্বোধন করে অধিদপ্তরের মহাপরিচালক বলেন, শিগগিরই এ অ্যাপটি সব ফোনের প্লে স্টোরে পাওয়া যাবে। ফলে ভোক্তাদের অভিযোগের জবাবে দ্রুত সাড়া দিতে পারবে কর্তৃপক্ষ। 

তিনি জানান, তাদের হাতে এখনও প্রায় চার হাজার অভিযোগ রয়েছে। যা বিদ্যমান পদ্ধতিতে নিষ্পত্তি করা সময় সাপেক্ষ। তবে অ্যাপ শুরু হলে অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। 

তিনি বলেন, জনবল সংকটের কারণে অভিযোগ নিষ্পত্তি ধীরে হচ্ছে। চাপ কমাতে ডিজিটাল সিস্টেম চালু করল সংস্থাটি। এখন থেকে ঘরে বসেই অভিযোগ দিতে পারবে ক্রেতা।

শফিকুজ্জামান ভোক্তাদের ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন হওয়া ও সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে অভিযোগ করার আহ্বান জানান। 

আরও পড়ুন: কলমানি সুদের হার বাড়ায় বাড়ছে টাকার দাম

তিনি বলেন, ভোক্তাদের কাছে সফটওয়্যারটির কার্যকারিতা তুলে ধরার লক্ষ্যে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর