কল্যাণ ও শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০৯:০১ পিএম

রাজধানীর তুরাগ তীরে মুসলমানদের ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত হয়েছে। এতে বিশ্ব মানবতার মঙ্গল-কল্যাণ এবং দেশের শান্তি কামনা করেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি।

রোববার (২২ জানুয়ারি) বেলা সোয়া ১২টায় আখেরি মোনাজাত শুরু হয়ে চলে পৌনে ১টা পর্যন্ত। প্রায় ৩০ মিনিটের এ মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। এ সময় তাদের আমিন-আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর।

শীত আর কুয়াশা উপেক্ষা করে আখেরি মোনাজাতে অংশ নিতে আজ সকাল থেকেই মানুষ বিভিন্ন যানবাহনে ও পায়ে হেঁটে ময়দানে জড়ো হন। ফলে ভোর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানুষের ঢল নামে।

এছাড়া দেশ-বিদেশের কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি গত তিনদিন ধরে ইজতেমায় অংশ নেন।

ইজতেমার মাঠে যাদের জায়গা হয়নি তারা আশপাশের বাসাবাড়ি, ভবন, ভবনের ছাদ কিংবা করিডোর, সড়কের পাশে ফুটপাতে এমনকি গাছতলায় অবস্থান নিয়েছেন। পত্রিকা, পাটি, চট, জায়নামাজ, পলিথিন বিছিয়ে অনেকে বসেছেন রাস্তায়।

প্রতিবছর বিশ্ব ইজতেমায় অংশ নেয় কয়েক লাখ মানুষ। তাদের মধ্যে তাবলীগ জামাতের বিদেশি অনুসারী থাকেন ৩০ থেকে ৪০ হাজার। তাবলিগ জামাতের নিয়মিত অনুসারী নন, এমন অনেকও বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে শামিল থাকেন।

আরও পড়ুন: ডিবির হারুনসহ ১০ পুলিশের নামে মামলার আবেদন

এবার কাকরাইলের মাওলানা জোবায়েরের অনুসারীরা ১৩-১৫ জানুয়ারি প্রথম পর্বে ইজতেমায় অংশ নেন। মাওলানা সা’দ এর অনুসারীদের অংশগ্রহণে রোববার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের এই বিশ্ব সম্মেলন।

আগে এক মঞ্চ থেকেই একবারই বিশ্ব ইজতেমার আয়োজন হতো। কিন্তু মাওলানা জোবায়ের এবং মাওলানা সা’দ পক্ষের অনুসারীরা এ নিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুই পক্ষ বিশ্ব ইজতেমা দুইবারে করার সিদ্ধান্ত নেয়। 


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর