পালিয়ে বিয়ে করায় মেয়েকে হত্যা, দায় জামাইয়ের ঘাড়ে

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০৮:৫৪ পিএম

টাঙ্গাইলের কৃষক আব্দুল কুদ্দুসে খানের ছোট মেয়ে পারুল। কৃষক বাবার  স্বপ্ন ছিলো পারুল একদিন সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। কিন্তু ২০১২ সালে পারুল মাত্র ১৫ বছর বয়সে পাশের বাড়ির নাছির উদ্দিন বাবুকে পালিয়ে বিয়ে করে। প্রায় তিন বছর পরিবার থেকে পালিয়ে ঢাকা জেলার আশুলিয়ায় সংসার পাতে বাবু এবং পারুল।

কিন্তু তিন বছর সংসার করার পর ২০১৫ সালে বাবু ও পারুলের মধ্যে শুরু হয় কলহ। পারুল তার বাবাকে ফোন করে জানায় সে আর বাবুর সংসার করতে চায় না। 

তখন বাবা  কুদ্দুস মেয়ে বাড়ি চলে আসতে বলেন। এরপর বন্ধু মোকাদ্দেছকে নিয়ে তিনি পারুলকে হত্যার পরিকল্পনা করেন। সেই অনুযায়ী তারা রাতে পাঁচবিবি এলাকায় একটি নদীর পাশে নির্জন জায়গায় নেন। সেখানে পারুলকে তার বাবা ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেন। এরপর মোছাদ্দেকের সহযোগিতায় গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

image


রোববার (২২ জানুয়ারি) পিবিআই প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার জানিয়েছেন, নিজের মেয়েকে এমন বর্বরভাবে খুন করেছেন বাবা নিজেই। তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।

এদিকে হত্যার পর কুদ্দুস নিজেই বাদি হয়ে পারুলকে গুম এবং হত্যা মামলা করে মেয়ে জামাইয়ের বিরুদ্ধে। কয়েকটি তদন্ত সংস্থা তদন্ত করে কোনো কুল কিনারা না করতে পারলে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। 

হত্যার কারণ হিসেবে তিনি জানিয়েছেন, পারুল ও নাছিরের কারণে সমাজে ছোট হয়েছেন।

image


বনজ জনানা, কুদ্দুস মেয়ে জামাইয়ের শাস্তি নিশ্চিত করতে সেই সব চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দিয়ে মামলা উচ্চতর আদালতে নিয়ে যায়। সবশেষ পিবিআইয়ের কাছে তদন্ত এলে বের হয়ে আসে আসল খুনি। 

আরও পড়ুন: ১ মার্চ থেকে সরকারি চিকিৎসকদের হাসপাতালেই চেম্বার

পিবিআই প্রধান বলছেন, নিজেই খুন করে বছরের পর বছর ধরে মেয়ে জামাইয়ের বিরুদ্ধে মামলা চালিয়ে গেছে বাবা। কিন্তু শেষ রক্ষা হয়নি। সম্মান রক্ষা বা অনার কিলিংয়ের এমন ঘটনা বাংলাদেশে নজিরবিহীন।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর