বায়ু ও শব্দদূষণ রোধে নগরীতে দুই ঘন্টার অভিযান

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৬ পিএম

রাজধানীতে বায়ু ও শব্দদূষণ রোধে অভিযান নেমেছে পরিবেশ অধিদপ্তর। তবে এই অভিযানের স্থায়ীত্ব ছিলো মাত্র দুই ঘণ্টা। পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন স্বীকার করেছেন, আদালতের নির্দেশেই মূলত এই অভিযানে নেমেছে মন্ত্রণালয়। 

কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। এরই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে একটার পর একটা গাড়ি আটকানো হচ্ছে। কোন বাহন কতোটা দূষণ করছে সেই পরীক্ষা চলেছে। প্রস্তুত করা হয়েছে পরীক্ষার আধুনিক যন্ত্রপাতিও। 

দূষণের মাত্রা বুঝে হবে জরিমানা। শুধু মানিকমিয়া এভিনিউ পয়েন্টেই শুধু নয়, রাজধানীর এমন পাঁচটি পয়েন্টে ফাঁদ পাতে পরিবেশ অধিদপ্তর। গেলো এক মাসে সবচেয়ে বেশি সংখ্যক দিন সর্বোচ্চ মাত্রার বায়ু দূষণে ভুগেছে নগরবাসী। দূষণ রোধে কী পদক্ষেপ নেয়া হয়েছে; পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঁচ ফেব্রুয়ারির মধ্যে তা জানাতে বলেছে হাইকোর্ট। 

আদালতের আদেশের পরই ঢাকঢোল পিটিয়ে অভিযানে নামে পরিবেশ মন্ত্রনালয়। অভিযান দেখতে এসে যা স্বীকারও করেন মন্ত্রী। মানিক মিয়া এভিনিউতে তিনি বলেন, অধিদফতরে বর্তমানে কর্মরত তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত অভিযান পরিচালনা করবেন।

এমন অভিযানে আসলে কোন ফল পাওয়া যায় কি না এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী ও সচিব কোন উত্তর দিতে পারেননি। তবে দায় চাপান নাগরবাসী ও অন্য কর্তৃপক্ষের উপর। তারা বলেন, শুধু সরকারের একার পক্ষে দূষণ কমানো সম্ভব নয়। জনগনকেও সচেতন হতে হবে। 

এর মধ্যে মানিক মিয়া এভিনিউয়ে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অভিযানে বাস, ট্রাক ও পিকআপ মিলিয়ে নয়টি গাড়ি পরীক্ষা করতে দেখা যায়। এর সাতটিরই ধোঁয়া ছিল সহনীয় মাত্রার চেয়ে বেশি। মন্ত্রী চলে যাবার পরই গুটিয়ে ফেলা হয় বায়ু দূষণ পরীক্ষার যন্ত্রপাতি।

সড়কে হর্নের অত্যাচারও নতুন নয়। কেবল অকারণে হর্ন বাজানোই নয়, পরিবেশ অধিদপ্তরের এই অভিযানে দেখা গেছে, গাড়িগুলোতে যে হর্ন ব্যবহার করা হয়, তার শব্দের মাত্রা সরকারের অনুমোদিত মাত্রার চেয়ে বেশি। মানিক মিয়া এভিনিউয়ের অভিযানে পাঁচটি গাড়ি পরীক্ষা করে প্রতিটিতেই সহনীয় মাত্রার চেয়ে বেশি শব্দে হর্ন বাজাতে দেখা গেছে।


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর