ডিজিটাল হচ্ছে ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর প্রক্রিয়া

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৮ পিএম

ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলছেন, ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর প্রক্রিয়া শিগগিরই ডিজিটাল করা হচ্ছে। এর মাধ্যমে প্রক্রিয়াটা সহজ হয়ে যাবে। ফিল্ড বুক তৈরি করার সময়ে কে কত ক্ষতিপূরণ পাবে সেটা বলে দেওয়া হবে। অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি ব্যাংকে টাকা চলে যাবে। দালাল, বাটপার নির্মূল করে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ঢাকা জেলাকে পরিচালনা করা হবে। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি বিভিন্ন প্রকল্পে অধিগ্রহণকৃত জমির মালিকদের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: এইচএসসির ফল জানবেন যেভাবে

তিনি বলেন, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সেবা নিতে এসে যদি কোনো কর্মকর্তা-কর্মচারী ঘুষ চায় তাহলে আমাকে গোপনে জানাবেন, আমি ব্যবস্থা নেব। টাউট, দালাল বা যত বড় ক্ষমতাধারী হোক না কেন কেউ অপরাধ করলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আমি এই অফিসকে স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে পরিচালনা করতে চাই।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন কার্যালয়ে এসে ঘুরাঘুরি করা লাগবে না। কোনো ধরনের ভোগান্তি পোহাতে হবে না। যেভাবে আপনারা পেনশন, ভাতা পান সেভাবেই ঘরে বসে ভূমি অধিগ্রহণের চেকের টাকা পাবেন। পরবর্তীতে আমরা নিজেরাই আপনাদের কাছে গিয়ে চেক হস্তান্তর করব।


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর