বিশ্ব ভালোবাসা দিবসে গরুকে জড়িয়ে ধরার নির্দেশ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৪ পিএম

ইতিবাচকতা ছড়িয়ে দিতে এবং সম্প্রীতিকে উৎসাহিত করতে ১৪ ফেব্রুয়ারি ‘গরু আলিঙ্গন দিবস’ উদযাপন করার জন্য অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ভারতের পশু কল্যাণ বোর্ড।

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস পালিত হয়। পশুপালন ও ডেইরি বিভাগের অধীনে পশু কল্যাণ বোর্ড কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সব গো-প্রেমীরা মা গরুর গুরুত্বের কথা মাথায় রেখে ১৪ ফেব্রুয়ারিকে গরু আলিঙ্গন দিবস হিসেবে পালন করতে পারে এবং জীবনকে সুখ ও ইতিবাচক শক্তিতে পূর্ণ করতে পারে।’ 

এতে আরও বলা হয়, গরুকে জড়িয়ে ধরার মাধ্যমে ‘মানসিক সমৃদ্ধি’ আসবে এবং ‘ব্যক্তিগত ও সমষ্টিগত সুখ’ বাড়বে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পশ্চিমা সংস্কৃতির অগ্রগতির কারণে বৈদিক ঐতিহ্যগুলো প্রায় বিলুপ্তির পথে। পশ্চিমা সভ্যতার ঝলকানি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রায় ভুলিয়ে দিয়েছে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নোটিশ জারি করা হয়েছে বলেও জানান কর্মকর্তারা। 


একাত্তর/এআর

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট তারিখে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ফ্রি...
একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন আলম হোসেনের পিতা ও স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একাত্তর পরিবারের সদস্য আলম হোসেনের বাবা জয়নাল আবেদিন...
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ৪২তম সভা মঙ্গলবার ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংকের...
খুলনার স্যার ইকবাল রোডে (কালীবাড়ি রোড) কমিউনিটি ব্যাংকের একটি উপ-শাখা উদ্বোধন করা হয়েছে।বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে উপ-শাখাটির...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর