রাজধানীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার এক

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:২৩ পিএম

রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টায় তাকে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব-৩।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার মো. আজিজুল মিয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শিমুলতলা গ্রামের বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে মোটরসাইকেল সংক্রান্ত বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি।

আরও পড়ুন: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৬

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, আসামি একটি সংঘবদ্ধ চোরাই দলের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবত অভ্যাসগতভাবে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর