যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম

যশোরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবাষিকী উপলক্ষে কর্মজীবন শীর্ষক রচনা ও কিরাতুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি যশোর প্রেস ক্লাব মিলনায়তনে সচেতন ওলামা সমাজের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কোরআনের শিক্ষা ব্যক্তি জীবনে ধারণ করবে। তিনি আশা করেন কোরআনের আলোয় এসব শিক্ষার্থী জীবন আলোকিত হবে। তরিকুল ইসলাম জীবনে যশোরের কথা ভেবেছেন এবং তার জন্মভূমির উন্নয়নে কাজ করেছেন বলেও জানান তিনি। 

আমিনিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বক্তব্য রাখেন- মিহতামিম দারুল  খতিব আমানুল্লাহ কাসেমী, সচেতন ওলামা সমাজ যশোরের সদস্য সচিব কাজী জাকারিয়া। 

উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সমন্বয়কারী হাফেজ ব্যারিস্টার কাজী জাকারিয়া, দারুল আরকাম মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি ওবাইদুল্লা সাকির বিচারক মুফতি মিজানুর রহমান, এজাজ আহমেদ, ভাইপো এজাজ, দড়াটানা মাদ্রাসার ইমাম ও খতিব মুফতি অমানুল্লাহ কাসেমি প্রমুখ।

প্রতিযোগিতায় যশোরের ২০টি বিদ্যালয় ও মাদ্রাসার ১২৪ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পায় হাফেজ আবরাউল হক, দ্বিতীয় পুরস্কার পায় হাফেজ বিন হোসাইন তৃতীয় স্থান অর্জন করে হাফেজ ইয়াসিন। 

পুরস্কার বিতরণ শেষে তরিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।  

একাত্তর/এসি
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার ও অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইনের অপসারণের দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা। 
যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারের বদলির দাবি জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে লিখিত আবেদন করেছেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা।
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৯ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় পালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে চোরাকারবারীদের প্রাইভেট কারটিও ক্ষতিগ্রস্ত...
গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ তিন হাজার ৩৫৬টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে আরও ২৮ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ।তবে এদিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর