কালশী ফ্লাইওভার মিরপুরবাসীর জন্য বসন্তের উপহার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৬ পিএম

রাজধানীর কালশীতে নবনির্মিত ফ্লাইওভার চালু হলে মিরপুরবাসী প্রতিদিনের যানজটের ভোগান্তি থেকে অনেকটা মুক্তি পাবেন বলে মনে করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, এই ফ্লাইওভার মিরপুরবাসীর জন্য বসন্তের উপহার, যা খুলছে রোববারই। 

শনিবার দুপুরে কালশী ফ্লাইওভার ঘুরে দেখার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মেয়র আতিক বলেন, এই নান্দনিক ফ্লাইওভারের কারণে রাজধানীর অন্যতম বড় আবাসিক এলাকা মিরপুরের প্রায় ৫০ লাখ মানুষ সরাসরি ফ্লাইওভারটির সুবিধা ভোগ করবেন।

তিনি বলেন, দুই কিলোমিটারের কালশী ফ্লাইওভারটি চালু হলে বিমানবন্দর সড়কে যানজট সমস্যা অনেকটাই কমে আসবে। ফ্লাইওভারের নিচে ফুটপাত ও সাইকেল লেন ছাড়াও দুটি ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছে। ফলে পথচারীরাও এই ফ্লাইওভারের সুবিধা পাবে। 

আরও পড়ুন: মান্তা সম্প্রদায়ে উন্নয়ন দেখে গেলেন মন্ত্রিপরিষদ সচিব

মূল ফ্লাইওভারের দৈর্ঘ্য ২ হাজার ৩৩৫ মিটার। ৪৭৫ মিটারের র্যাম্প রয়েছে পাঁচটি। ৬৮টি স্প্যানের ওপর দাঁড়িয়ে থাকা এ উড়ালসড়কের গার্ডার সংখ্যা ১৭টি। ফ্লাইওভারের নিচ দিয়ে সমান তালে চলতে তৈরি হয়েছে ৩৭.২ মিটার প্রস্থ ও প্রায় চার কিলোমিটার সড়ক।

মেয়র আতিক বলেন, ফ্লাইওভারটি চালু হলে কয়েক কোটি মানুষের ব্যস্ত নগরীর মিরপুরের সঙ্গে বিমানবন্দর, উত্তরা, অন্যদিকে বাড্ডা, বনানী ও মহাখালীর সঙ্গে যোগাযোগ সহজ হবে। ইসিবি চত্বর থেকে সরাসরি এ উড়ালপথ ধরে চলে যাওয়া যাবে পল্লবী কিংবা মিরপুরে।


একাত্তর/আরবিএস  

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর