জানা গেলো মেট্রোরেল একঘণ্টা বন্ধ থাকার কারণ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৫ পিএম

জানা গেলো মেট্রোরেল একঘণ্টা বন্ধ থাকার কারণ। মেট্রোরেলের বৈদ্যুতিক তারে আটকে গিয়েছিলো একটি ঘুড়ি। এই ঝঞ্ঝাটেই এক ঘণ্টা বন্ধ থাকে মেট্রোরেলের যাত্রী পরিবহন। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বন্ধ ছিল মেট্রোরেল। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক নাজমুল ইসলাম ভূঁইয়া। তিনি জানান এর আগে গত ৩১ ডিসেম্বরও বৈদ্যুতিক তারে ফানুস আটকে দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। সেগুলো অপসারণের পর আবার রেল চলাচল শুরু হয়। 

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

এ বিষয়ে নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ফানুসের ঘটনায় থানায় একটি জিডি দায়ের করা হয়েছিল। 

সচেতন করা গেলেই এমন অপ্রত্যাশিত ঘটনা কমে আসবে বলে মনে করেন ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের এই উপ-প্রকল্প পরিচালক। 

উল্লেখ্য, এরই মধ্যে উত্তরা থেকে আগারগাঁও এলাকায় মাইকিং করা হয়েছে ঘুড়ি-ফানুস না ওড়াতে, পাশাপাশি নাগরিকদের সচেতন করতে লিফলেটও বিতরণ করা হয়েছে। 


একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর