ইবি তদন্ত কমিটির কাছে যা বললেন অন্তরা ও মীম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রীকে নির্যাতন এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী এবং তার সহকর্মীর সাক্ষাৎকার নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি। তবে সাক্ষাৎকার শেষে তেমন কিছু জানাননি অভিযুক্ত দুই জন। 

সোমবার সকালে ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা এবং তাবাস্সুম ইসলাম মীম তাদের বক্তব্য দিতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে হাজির হন। সকাল সাড়ে ৯টা থেকে কয়েক দফায় তাদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযুক্ত ইসলামিক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তা তদন্ত করলেই জানতে পারবেন। তদন্ত কমিটি ঘটনা সম্পর্কে জানতে চেয়েছে। 

কিন্তু কোন ঘটনা সম্পর্কে জানতে চেয়েছে প্রশ্ন করলে সানজিদা বলেন, এ নিয়ে তিনি কিছু বলবেন না। তিনি বলেন, চার পৃষ্ঠার লিখিত বক্তব্য জমা নিয়েছে। ঘটনা সম্পর্কে আমি এখন কিছুই বলতে চাচ্ছি না। তদন্ত হচ্ছে, তদন্তের মাধ্যমেই আপনারা সবকিছু জানতে পারবেন। 

image


সানজিদা আরও বলেন, তদন্ত করলেই আপনারা সবকিছু জানতে পারবেন, তদন্তের মধ্য দিয়ে যা আসবে সেখানে সত্যিটা বেরিয়ে আসবে। এ সময় তার বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগের কোনো সত্যতা আছে কি-না জানতে চাইলে সানজিদা ‘নো কমেন্টস’ বলে দ্রুত চলে যান। 

অপরদিকে, ছাত্রলীগ নেত্রী তাবাসসুম ইসলাম মীম সাংবাদিকরা কথা বলতে চাননি। তিনি শুধু বলেন, কী হয়েছে, না হয়েছে সেটা আমি তদন্ত কমিটির কাছে বলে এসেছি। যা বলার তদন্ত কমিটিকে বলে দিয়েছি। আপনারা ওখান থেকে জেনে নিন।

অন্যদিকে, সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রেবা মণ্ডল বলেন, তদন্তে কী পেলাম সেটা জনসম্মুখে বলা যাবে না। কারণ তদন্ত কমিটির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এটি বাইরে প্রকাশ করার বিধান নেই। 

তিনি আরও বলেন, অনেকখানি অগ্রগতি হয়েছে। কাজ চলছে, কে অভিযুক্ত সেটি এখন বলতে পারবো না। সিসিটিভির জন্য হল প্রভোস্টকে জানানো হয়েছে। তদন্ত আমরা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবো। অভিযোগের সত্যতা বিষয়ে এখন আমরা বলতে পারবো না।

উল্লেখ্য, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সানজিদা চৌধুরী এবং শেখ হাসিনা হল শাখার সহসভাপতি তাবাস্সুম ইসলাম মীমসহ কয়েকজনের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টা থেকে প্রায় ৩টা পর্যন্ত র‌্যাগিংয়ের নামে একটি কক্ষে আটকে রেখে শারীরিক নির্যাতন ও ‘বিবস্ত্র করে ভিডিও ধারণ’ করা হয় বলে এক ছাত্রী অভিযোগ করেন।

এরপরই আইন বিভাগের সভাপতি রেবা মণ্ডলকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা রোববার থেকে কাজ শুরু করেন। সেদিন তদন্ত কমিটির কাছে নিপীড়নের বিশদ বিবরণ তুলে ধরেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।    

 


একাত্তর/এআর

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
ডেঙ্গু জ্বরকে এক সময় বলা হতো ব্রেকবোন ফিভার। কারণ তীব্র জ্বরের পাশাপাশি রোগীর শরীরে তীব্র ব্যথা হতো। এখন অল্প জ্বরের ক্ষেত্রেও ডেঙ্গু ধরা পড়ছে। আবার শরীর ব্যথা তীব্র না হলেও সহজেই দুর্বল হয়ে পড়ছে...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর